মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

কুমিল্লা, লালমাই উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সীরাতুন্নবী স: মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ১১:৩৮ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
কুমিল্লা, লালমাই উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সীরাতুন্নবী স: মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ উল্লাহ, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লা, লালমাই উপজেলা, ছোট শরিফপুর (ভুশ্চি) হাই স্কুল মাঠে, বাংলাদেশ জামায়াতে ইসলামী, লালমাই উপজেলা কতৃক আয়োজিত সীরাতুন্নবী সঃ মাহফিল ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন,
লালমাই উপজেলা জামায়াতের আমির,গোলাম সারওয়ার মজুমদার কামালের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন মাওলানা মোশতাক ফয়েজি পীর সাহেব, নাগাইশ দরবার শরীফ, কুমিল্লা
প্রধান অতিথি হিসেবে ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আমির এডভোকেট মু, শাহজাহান

প্রধান বক্তা হিসেবে, বক্তব্য প্রদান করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী মাও: মোহাম্মদ ইয়াছিন আরাফাত সাহেব,
ইয়াছিন আরাফাত সাহেব লালমাই বাসিকে আহ্বান করে,
আগামীর বৈষম্য হীন সমাজ গঠনের জন্য, নেয় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য যোগ্য নেতা নির্বাচিত করতে বলেন,

সাংস্কৃতিক অনুষ্ঠানে ময়নামতি শিল্প গোষ্ঠী, হামদ ও নাতে রাসূল এবং কাওয়ালী পরিবেশন করেন,,

1

বর্ষবরণ উৎসব

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৬:৩০ পিএম
বর্ষবরণ উৎসব

 

কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
রঙ বাহারি পাঞ্জাবি আর শাড়ি চুড়ি শোভা,
বাঙালিদের ঐতিহ্যবোধ কতো মনোলোভা।
সাম্য, মৈত্রী বন্ধনে তার খ্যাতি জগৎ জুড়ে,
কালবৈশাখী ঝড়ের দিনে বসত অন্তঃপুরে।
নববর্ষের উৎসবে আজ সব বাঙালি জাতি,
ধর্ম বর্ণের বিভেদ ভুলে ভালো মানুষ খ্যাতি।
বর্ষবরণ উৎসবে আজ প্রাণে উল্লাস জাগে,
“এসো বৈশাখ” গানের সুরে নববর্ষের রাগে।
ঢোলের তালে বাদ্য বাজায় নব বর্ষের মাঝে,
লাল ফিতা ও সাদা শাড়ির ললনাগণ সাজে।
ঢোল পিটিয়ে বাঁশির সুরে ছোট্ট শিশুর দলে,
মণ্ডা-মিঠাই খেয়ে সবাই বৈশাখী গান বলে।
পান্তা ইলিশ আলুর ভর্তা সকাল বেলা খাবে,
এক কাতারে শিল্পীরা সব গান গাহিয়া যাবে।
নানা রকম পশরা আজ আসে মেলার মাঠে,
আনন্দ আর উচ্ছ্বাস ভরা নাগরদোলা ঘাটে।
নববর্ষের মেলার খেলা দোলনা দোলে পাশে,
মনের আশা অনেক দামী বৈশাখী সুর ভাসে।
ছুটির দিনে আনন্দ বেশ বৈশাখ মাসে মিলে,
সবাই মিলে মেলাতে যাই একাত্ম প্রাণ দিলে।

1

বকশীগঞ্জে হাজী ফাউন্ডেশনের উদ্যোগে হজ্ব গমনেচ্ছুদের নিয়ে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:০৬ পিএম
বকশীগঞ্জে হাজী ফাউন্ডেশনের উদ্যোগে হজ্ব গমনেচ্ছুদের নিয়ে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে ২০২৬ সালের হজ্ব গমনেচ্ছুদের নিয়ে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মডেল মসজিদে শনিবার (১১ এপ্রিল) দিনব্যাপী উপজেলা হাজী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে হজ্ব প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন বকশীগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা হাজী ফাউন্ডেশনের সভাপতি আফসার আলী।
এসময় জেলা হাজী ফাউন্ডেশনের সভাপতি আবদুর রেজ্জাক, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জুলহাজ, অ্যাডভোকেট খাজা নাজিম উদ্দীন, সাবেক প্রধান শিক্ষক ছামিউল হক তোতা, সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, আমিনুল ইসলাম, হাসানুজ্জামান পলাশ সহ হাজী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হজ্ব প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন বকশীগঞ্জ মডেল মসজিদের খতিব মওলানা এনায়েত উল্লাহ ও মুফতি মুহিব হাসান।
২০২৬ সালে পবিত্র মক্কা নগরীতে হজ্বে যাবেন এমন শতাধিক ব্যক্তি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
হজ্ব চলাকালীন সময়ে হাজীদের কি কি কার্যক্রম করতে হবে তা নিয়ে আলোচনা করা হয়।

1

যশোর ডিবি পুলিশের অভিযানে মনিরামপুর থানাধীন ঢাকুরিয়া বাজারে এলেকা থেকে ৮০ পিচ ইয়াবা সহ আটক-২

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:০২ পিএম
যশোর ডিবি পুলিশের অভিযানে মনিরামপুর থানাধীন ঢাকুরিয়া বাজারে এলেকা থেকে ৮০ পিচ ইয়াবা সহ আটক-২
যশোর জেলা প্রতিনিধিঃ
ইং ১০/০৪/২০২৬ খ্রিঃ এসআই(নিঃ)শিবু মন্ডল সংঙ্গীয় অফিসার ফোর্স সহ মনিরামপুর থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। মনিরামপুর থানাধীন ঢাকুরিয়া বাজারে অবস্থানকালে ১৬.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার মনিরামপুর থানাধীন ৪নং ঢাকুরিয়া ইউনিয়নের ০১নং ওয়ার্ডের উত্তরপাড়া সাকিনস্থ বাজারহাট টু চাপাকোন বাজার গামী রাস্তা সংলগ্ন জনৈক মোঃ ফারুক মোল্লা এর ঘেরের উত্তর পার্শ্বে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। বিকাল ১৭:০০ ঘটিকার সময় উল্লেখিত ঘটনাস্থলে পৌঁছালে জ্যাকেট পরিহিত ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ০২ (দুই) জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থল হতে ১। মোঃ বাপ্পি শেখ (২৫) ও মোঃ রাব্বি হোসেন (২৫) দ্বয়দের গ্রেফতার করে। তখন ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বাপ্পি শেখ (২৫)তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট হতে নিজ হাতে একটি নীল রংয়ের জিপারযুক্ত পলিথিন খুলে তার মধ্যে ৪০ (চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় এবং মোঃ রাব্বি হোসেন(২৫)তার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট হতে নিজ হাতে একটি নীল রংয়ের জিপারযুক্ত পলিথিন প্যাক খুলে তার মধ্যে ৪০ (চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন। আসামীদের নাম ঠিকানা-
১। মোঃ বাপ্পি শেখ (২৫), পিতা মোঃ লুৎফর শেখ, মাতা- মোছাঃ তানজিলা বেগম, সাং- নরেন্দ্রপুর (১নং ওয়ার্ড, ১৪নং নরেন্দ্রপুর ইউপি)। ২। মোঃ রাব্বি হোসেন (২৫), পিতা- মোঃ আমজেদ হোসেন, মাতা- মোছাঃ রেশমা বেগম, সাং- চাউলিয়া (৭নং ওয়ার্ড, ১৪নং নরেন্দ্রপুর ইউপি), উভয় থানা- কোতয়ালী, জেলা- যশোর। উদ্ধার-১। ৪০+৪০= ৮০  পিচ কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট।