শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঢাকার সকল হাসপাতাল এখন সেনাবাহিনীর পাহারায় ডাক্তারদের কাছ থেকে সেবা পাচ্ছে  রোগীরা।

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৫:২৮ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ঢাকার সকল হাসপাতাল এখন সেনাবাহিনীর পাহারায় ডাক্তারদের কাছ থেকে সেবা পাচ্ছে  রোগীরা।

 

মোঃ আকাশ উদ্দিন
(ইসিবি প্রতিনিধি)

৩০ আগস্ট রাত আনুমানিক ১০ টার দিকে বন্ধু দীপ্ত কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বাইক এক্সিডেন্ট করে। সেখানে বরারবরই মানুষ তাকে দেখছিল কেউ সাহায্য করছিল না এবং তার সাথে থাকা মোবাইল ও মানিব্যাগ চুরি হয় স্পট থেকে। এরপর একজন কর্মজীবি ভাই মানবিকতার সাথে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়, এবং সেখান থেকে আশংকাজনক অবস্থা দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়। ইমারজেন্সি বিভাগে তাকে রাখা হয় এবং পুলিশ ক্লিয়ারেন্স সহ অনেক ফরমালিটিস পূরন করতে সেই কর্মজীবি ভাইকে দৌড়াদৌড়ি করতে হয়, তখন ও জীবিত দীপ্ত। কিছুক্ষন পর সব হলে তাকে যখন ২০১ এ নেওয়া হলো নার্স অক্সিমিটার দিয়ে নির্নয় করলো, “ঠিক আছে” বলে ঘুমাতে চলে যায়। সেই কর্মজীবি ভাইটি অনেকবার তাগিদ দেওয়ার পরেও সে ঠিক আছে এই বলে তারা বিশ্রামে চলে যায়। যখন ছেলেটার মুখে ফ্যানা চলে এসেছে এবং অক্সিজেনের প্রয়োজন ছিলো তাকে অক্সিজেন কেনার জন্য বলা হয়েছে। কিন্তু হয়তো সাথে টাকা না থাকার কারনে সে সেই অর্থ দিতে পারে নি। এবং সর্বশেষ ভোড় ৬ টা ৫০ এর দিকে সে মৃত্যুবরন করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । এখন এই ছেলেটার মৃত্যুর জন্য কে দায়ী?

ছেলেটা বাংলাদেশ ইউনিভার্সিটি ওব বিজনেস এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্ট্মেন্ট এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

যখন সে মারা যায় কেউ জানে না তার স্বজনরা, বন্ধুরা কেউ না। যখন সকলে জানতে পারে, দীপ্ত ঢাকা মেডিকেল কলেজে আছে আমরা সকলেই সেখানে উপস্থিত হই এবং তার লাশটি মর্গে ছিল। যখন আমরা জানতে পারি এই পরিস্থির কারনে মারা যায় অবহেলিত হয়ে, তখন কি কারো মাথা ঠিক থাকবার কথা?

যখন সকলে কারন জানতে চাইলো, তাদের সাথে ডাক্তার’দের যুক্তি আর অবহেলার কথা প্রকাশ করা হলো, ছাত্রদের সাথে ডাক্তার’দের কথা কাটাকাটি হয় এবং আবেগের বসে হাতাহাতিও হয় যেটা সম্পুর্ন ভিডিও ঢামেকের সিসিটিভি তে আছে। এরপর ডিরেক্টর স্যারের সাথে যখন সবাই শেয়ার করলো ব্যাপারটা তখন সকলকে কনফারেন্স রুমে নিয়ে Brigadier General Md. Asaduzzaman স্যার সকলের থেকে ব্যাপারটা সম্পুর্ন শোনেন। সেখানে বি ইউ বিটির ভাইস চ্যান্সেলর স্যার ও ছিলেন, ছাত্রদের পক্ষ হয়ে । এর মধ্যেই আসে সাস্থ্য মন্ত্রনালয় এর সমন্বয়করা। যারা হাসানাত আব্দুল্লাহ এর লোক বলে আমরা জানতে পারি, তারা একিউজ করে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা সন্তাস।

এটা কোনো শিক্ষিত মানুষের কথা হতে পারে? এরপর এক পর্যায়ে ছাত্রদের সাথে অনেকটা চেচামিচি করেন তারা। এরপর সেখানকার পরিস্থিতি কন্ট্রোল করতে ৩ গাড়ী সেনাবাহিনী আসে।

এরপর আসে মূল ঘটনা, আমরা আমার ভাইয়ের মৃত্যুর কারন জানতে চাইলে এবং আর কেউ যেন এভাবে অবহেলিত হয়ে মারা না যায় সেই প্রটেস্ট করলে আমাদেরকে সন্তাস বলা হয় এবং তারা কেন প্রটেস্ট করলো এই জন্য তাদের বিরুদ্ধে করা হয় মামলা। এবং আগামীকালকে তারা চিকিৎসাই নাকি দেবেনা। কি করে পারেন আপনারা? আপনাদের প্রেশার থাকে আমরা জানি, কিন্তু আপনাদের ব্যবহার আর আপনাদের অবহেলার যে কোন শেষ নেই সেটা কি আপনারা অস্বীকার করতে পারবেন?

এখানে প্রমান সহ দেখুন সব নিজেরাই। এটাই আমার স্বাধীন বাঙ্গলা যেখানে মৌলিক চাহিদা চাইতে গেলে তারা মামলা দিবে, আর নাম দিবে সন্ত্রাসী। আর কত পরিমান দূর্নীতি চান আপনারা? কমতো করলেন না।

এই দেশ আপনাকে আর আমাকেই গড়তে হবে। সমন্বয়ক তো শুধু শব্দ মাত্র।

1

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:৫৯ পিএম
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

মো:মাহফুজুর রহমান ঠাকুরগাঁও জেলা সদর প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিক (২৫) ও আশিক (২৫) নামের দুই বন্ধুর মৃ-ত্যু হয়েছে।

বুধবার সকাল ৬.০০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

নিহ-তরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

পুলিশ জানায়, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রু-তগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঋত্বিক নিহ-ত হন। পরে গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ-ত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয়দের মতে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন!!! আমিন

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।