শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

বোয়ালখালীতে সাধারণ পথচারী রোজাদারদের মাঝে তোহফার ইফতার বিতরণ বোয়ালখালী প্রতিনিধি: রমজান মাস এলেই চট্টগ্রামের বোয়ালখালীতে একদল তরুণের মনে জাগে এক অনন্য মানবিক চিন্তা—সাধারণ পথচারী রোজাদারদের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ। তোহফা ফর ম্যানকাইন্ড বোয়ালখালী শাখার সদস্যরা টানা চার বছর ধরে এ মহতী উদ্যোগ পরিচালনা করে আসছে। প্রতিদিন ইফতারের সময় হলে তোহফার টি-শার্ট পরা কিছু তরুণকে দেখা যায় পূর্বকালুরঘাট টোল অফিস সংলগ্ন স্থানে। তাদের হাতে থাকে খেজুর, পানি ও প্রতিদিন বিভিন্ন রকমের নাস্তা, যা তারা অপেক্ষমাণ রোজাদারদের মাঝে বিতরণ করেন। প্রতিদিন প্রায় ৩শত থেকে প্রায় সাড়ে ৩শত মানুষের উপরে ইফতার তুলে দেন তারা, যা পুরো রমজান মাসে এক লাখ টাকারও বেশি ব্যয়ে পরিচালিত হয়। তোহফার সদস্য মো.মিনহাজ জানান,২০২২ সালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন মানুষ প্রতিবাদে মুখর ছিল, তখন তোহফা এক ব্যতিক্রমী প্রতিবাদের পথ বেছে নেয়—রাস্তায় নেমে রোজাদার পথচারীদের ইফতার করানোর মধ্য দিয়ে মানবসেবার বার্তা ছড়িয়ে দেয়। তোহফার সদস্য মো. মামুন জুয়েল বলেন, তাদের ইফতার বিতরণের অর্থসংস্থানও এক অনন্য দৃষ্টান্ত। কোনো ধরনের চাঁদাবাজি বা বাহ্যিক তহবিলের ওপর নির্ভর না করে, তারা নিজেরাই ১০, ২০,৫০,১০০ টাকা করে জমিয়ে ইফতার সামগ্রী সংগ্রহ করে। এ উদ্যোগ দেখে এলাকার কিছু প্রবাসীও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তবে তারা কারও কাছ থেকে অর্থ দাবি করেন না—শুধুমাত্র কেউ খুশি হয়ে দিলে তা গ্রহণ করেন। তোহফার সদস্য ফরহাদ জানান, রমজানের সময় অনেক পথচারী রাস্তায় চলাচল করেন, কিন্তু হঠাৎ কোনো দোকান না পেলে বা যানজটে আটকে পড়লে তাদের ইফতার করা সম্ভব হয় না। বিশেষ করে কালুরঘাট ব্রিজ পার হতে সময় লেগে যায়, ফলে অনেকেই নির্দিষ্ট সময়ে ইফতার করতে পারেন না। এই সমস্যার কথা ভেবেই তারা পথচারীদের জন্য বিনামূল্যে ইফতার বিতরণের ব্যবস্থা করেছেন।

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৬:০২ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ

বোয়ালখালী প্রতিনিধি:

রমজান মাস এলেই চট্টগ্রামের বোয়ালখালীতে একদল তরুণের মনে জাগে এক অনন্য মানবিক চিন্তা—সাধারণ পথচারী রোজাদারদের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ। তোহফা ফর ম্যানকাইন্ড বোয়ালখালী শাখার সদস্যরা টানা চার বছর ধরে এ মহতী উদ্যোগ পরিচালনা করে আসছে।

প্রতিদিন ইফতারের সময় হলে তোহফার টি-শার্ট পরা কিছু তরুণকে দেখা যায় পূর্বকালুরঘাট টোল অফিস সংলগ্ন স্থানে। তাদের হাতে থাকে খেজুর, পানি ও প্রতিদিন বিভিন্ন রকমের নাস্তা, যা তারা অপেক্ষমাণ রোজাদারদের মাঝে বিতরণ করেন। প্রতিদিন প্রায় ৩শত থেকে প্রায় সাড়ে ৩শত মানুষের উপরে ইফতার তুলে দেন তারা, যা পুরো রমজান মাসে এক লাখ টাকারও বেশি ব্যয়ে পরিচালিত হয়।

তোহফার সদস্য মো.মিনহাজ জানান,২০২২ সালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন মানুষ প্রতিবাদে মুখর ছিল, তখন তোহফা এক ব্যতিক্রমী প্রতিবাদের পথ বেছে নেয়—রাস্তায় নেমে রোজাদার পথচারীদের ইফতার করানোর মধ্য দিয়ে মানবসেবার বার্তা ছড়িয়ে দেয়।

তোহফার সদস্য মো. মামুন জুয়েল বলেন, তাদের ইফতার বিতরণের অর্থসংস্থানও এক অনন্য দৃষ্টান্ত। কোনো ধরনের চাঁদাবাজি বা বাহ্যিক তহবিলের ওপর নির্ভর না করে, তারা নিজেরাই ১০, ২০,৫০,১০০ টাকা করে জমিয়ে ইফতার সামগ্রী সংগ্রহ করে। এ উদ্যোগ দেখে এলাকার কিছু প্রবাসীও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তবে তারা কারও কাছ থেকে অর্থ দাবি করেন না—শুধুমাত্র কেউ খুশি হয়ে দিলে তা গ্রহণ করেন।

তোহফার সদস্য ফরহাদ জানান, রমজানের সময় অনেক পথচারী রাস্তায় চলাচল করেন, কিন্তু হঠাৎ কোনো দোকান না পেলে বা যানজটে আটকে পড়লে তাদের ইফতার করা সম্ভব হয় না। বিশেষ করে কালুরঘাট ব্রিজ পার হতে সময় লেগে যায়, ফলে অনেকেই নির্দিষ্ট সময়ে ইফতার করতে পারেন না। এই সমস্যার কথা ভেবেই তারা পথচারীদের জন্য বিনামূল্যে ইফতার বিতরণের ব্যবস্থা করেছেন।

1

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:৫৯ পিএম
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

মো:মাহফুজুর রহমান ঠাকুরগাঁও জেলা সদর প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিক (২৫) ও আশিক (২৫) নামের দুই বন্ধুর মৃ-ত্যু হয়েছে।

বুধবার সকাল ৬.০০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

নিহ-তরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

পুলিশ জানায়, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রু-তগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঋত্বিক নিহ-ত হন। পরে গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ-ত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয়দের মতে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন!!! আমিন

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।