মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

এক বছর পরে আমতলী—ঢাকা নদী পথে যাত্রী সেবায় চারখানা লঞ্চ চালুর উদ্যোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১০:৪৫ এম ই-পেপার প্রিন্ট ভিউ
এক বছর পরে আমতলী—ঢাকা নদী পথে যাত্রী সেবায় চারখানা লঞ্চ চালুর উদ্যোগ

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

এক বছর পরে আমতলী—ঢাকা নদী পথে যাত্রী সেবায় চারখানা লঞ্চ চালুর উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ২৬ মার্চ থেকে এ লঞ্চ চারখানা পর্যায় ক্রমে চলাচল করবে। ঈদে যাত্রী সেবার কথা চিন্তা করেই লঞ্চ সার্ভিস চালুর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান ইয়াদ—৭ লঞ্চের মালিক এমডি মামুনুর রহমান।
জানাগেছে, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরে দক্ষিণাঞ্চলে লঞ্চগুলো যাত্রী সংঙ্কটে পড়ে। এতে আমতলী—ঢাকা নদী পথে লঞ্চ সার্ভিস বন্ধ হয়ে যায়। গত তিন বছর ধরে এ পথে লঞ্চ সার্ভিস বন্ধ থাকে। প্রতিবছর ঈদ আসলে লঞ্চ সার্ভিস চালু হয়। এ বছরও ঈদ উপলক্ষে আমতলী—ঢাকা পথে লঞ্চ সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছেন লঞ্চ কতৃর্পক্ষ। আগামী ২৬ মার্চ থেকে পর্যায়ক্রমে এমভি সুন্দরবন—৭, এমভি ইয়াদ—৭, এমভি ইয়াদ—৩ ও এমভি শরীয়তপুর—৩ এ চারখানা লঞ্চ চলাচল করবে বলে নিশ্চিত করেছেন লঞ্চ মালিক কতৃর্পক্ষ। যাত্রী সেবার মান ও নিরাপত্তায় লঞ্চ কতৃর্পক্ষ সকল কার্যক্রম সম্পন্ন করেছেন বলে জানান তারা ।
পদ্মা সেতু চালুর আগে আমতলী, বরগুনা, তালতলী, কলাপাড়াসহ দক্ষিনাঞ্চলের অন্তত কয়েক লাখ মানুষ লঞ্চে চলাচল করতো। পদ্মা সেতু চালুর পর দক্ষিনাঞ্চলের এ সকল মানুষ সড়ক পথে চলাচল শুরু করে। পরে যাত্রী সংঙ্কটে পড়ে লঞ্চগুলো। এরপর আমতলী—ঢাকা এবং বরগুনা—ঢাকা নদী পথে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ ব্যাংকের উপ—পরিচালক মোঃ কামরুল ইসলাম বলেন, পরিবার পরিজন নিয়ে গাড়ীতে চলাচল করা অত্যান্ত ঝঁুকির। শুনেছি ঈদ উপলক্ষে লঞ্চ সার্ভিস চালু হবে। তাই ভাবছি লঞ্চে গ্রামের বাড়ীতে যাব। তিনি আরো বলেন, লঞ্চে যেতে সময় বেশী লাগলেও এ যাত্রা নিরাপদ ও আরামদায়ক। তবে দীর্ঘদিন পর লঞ্চ সার্ভিস চালু হচ্ছে, তাই লঞ্চ কতৃর্পক্ষকে নিরাপত্তার বিষয়টি যাচাই বাছাই করে নেয়ার দাবী তার।
এমভি ইয়াদ—৩ লঞ্চের কেবিন ইনচার্জ মোঃ রাহাত তালুকদার বলেন, ঈদ উপলক্ষে আমতলী—ঢাকা নদী পথে লঞ্চ সার্ভিস চালু হবে। ইতিমধ্যে কেবিন বুকিং চলছে। তবে যাত্রীর চাপ কম। তিনি আরো বলেন, ঈদ ঘনিয়ে আসলে যাত্রীর চাপ বাড়বে।
এমভি সুন্দরবন—৭ লঞ্চের সুপার ভাইজার মোঃ মাইনুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে লঞ্চ সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছেন মালিক পক্ষ। এ রুটে এমভি সুন্দরবন—৭, এমভি ইয়াদ—৭, এমভি ইয়াদ—৩ ও এমভি শরীয়তপুর—৩ লঞ্চ পর্যায়ক্রমে চলাচল করবে।
এমভি ইয়াদ লঞ্চের মালিক এমডি মামুনুর রহমান লঞ্চে যাত্রী চলাচলের আহবান জানিয়ে তিনি বলেন, যাত্রী সেবার কথা বিবেচনা করে ঈদ উপলক্ষে আমতলী—ঢাকা নদী পথে চারখানা লঞ্চ চালুর উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ২৬ মার্চ ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে এমভি ইয়াদ—৭ লঞ্চ আমতলীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। তিনি আরো বলেন, ঈদ ছাড়াও এ পথে দুইখানা লঞ্চ সারা বছর চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে এ রুটে লঞ্চ টিকিয়ে রাখতে ব্যবসায়ীদের মালামাল বহনের দাবী জানান তিনি। মালামাল ভাড়া কমিয়ে নেয়ার কথাও বলেন তিনি।
বরগুনা বিআইডব্লিউএ সহকারী পরিচালক নির্মল কুমার রায় বলেন, লঞ্চ চালুর বিষয়টি কতৃর্পক্ষ আমাকে জানিয়েছেন। যাত্রীদের সকল সেবা নিশ্চিত করা হবে।

1

‎ঝালকাঠিতে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:২৭ পিএম
‎ঝালকাঠিতে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

‎কে.এম. ইসলাম,ঝালকাঠি জেলা প্রতিনিধি:

‎ঝালকাঠি জেলা পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ লাইন্সে নিয়মিত সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

‎আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ৮টায় ঝালকাঠি পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে এই প্যারেড অনুষ্ঠিত হয়।

‎উক্ত মাস্টার প্যারেডে সালাম ও অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন ঝালকাঠির ভারপ্রাপ্ত পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে) ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মামুন আল ইসলাম।

‎প্যারেড পরিদর্শন শেষে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার। তিনি জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, যথাযথভাবে নিয়ম মেনে পোশাক (ইউনিফর্ম) পরিধান করা, সঠিকভাবে স্যালুট প্রদান এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের গুরুত্ব আরোপ করেন।

‎প্যারেড শেষে তিনি ঝালকাঠি জেলা পুলিশের সরকারি যানবাহন, পুলিশ লাইন্স মেস, ব্যারাক, হাসপাতাল, অস্ত্রাগার, রেশন স্টোর, পোশাক ভান্ডার ও পুলিশ ক্যান্টিন সরজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

‎এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

1

জামালপুরের বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা শাকিল তালুকদার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:০২ পিএম
জামালপুরের বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা শাকিল তালুকদার

ছবি: ডেইলি নিউজ বাংলা

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

‎​জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে টানা কয়েক দিনের ভারী বর্ষণে  জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া প্রায়  ৩শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘবে নিজস্ব উদ্যোগে পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে।

এই কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় দূর্ভোগে থাকা এলাকাবাসী।

‎​জানা গেছে, গতকাল রবিবার (২৬ জুলাই) দুপুরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল সরেজমিনে বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা

এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দী পরিবারের সদস্য ও এলাকাবাসীর কষ্টের কথা শোনেন এবং পরিস্থিতি অনুধাবন করে নিজ ব্যক্তিগত খরচে মাটি কেটে নর্দমা (ড্রেন) তৈরি করে পানি নিষ্কাশনের প্রতিশ্রুতির কথা জানান।

‎​প্রতিশ্রুতি অনুযায়ী, আজ সোমবার (২৭ জুলাই) সকাল থেকেই মাটি কেটে ড্রেন খনন ও আটকে থাকা পানি বের করার মূল কাজ শুরু করা হয়।

‎​কাজ পরিদর্শনকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কয়েক দিনে  টানা বর্ষণে পানি জমে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছিল এই ওয়ার্ডের বাসিন্দারা । তাদের সাময়িকভাবে স্বস্তি ফেরাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকা থেকে পানি সম্পূর্ণ নিষ্কাশন না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম  অব্যাহত থাকবে।

‎​দ্রুততম সময়ে নিজস্ব অর্থায়নে সরাসরি ড্রেন খননের মাধ্যমে জমে থাকা পানি বের করার কাজ শুরু করায় স্বস্তি ফিরে এসেছে এলাকা বাসীর মনে । এই মানবিক কাজের জন্য পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকা বাসী।

1

 বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৩০ পিএম
 বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা

ছবি: ডেইলি নিউজ বাংলা

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ: