নাগরপুরে জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

সোলায়মান,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
ঢাকা মিটফোর্ড এলাকায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) দুপুর ১টায় নাগরপুর সরকারি কলেজ গেটসংলগ্ন মেইন রোডে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা ছাত্রদল।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল এবং সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনিরের নেতৃত্বে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান ও ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে অংশ নেন।
সমাবেশে বক্তারা আব্দুল্লাহ আলফির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। তারা বলেন, “মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতির ছবির অবমাননা জাতির ইতিহাসের প্রতি অবমাননার শামিল। এমন ঘৃণ্য কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
এ সময় উপজেলা ছাত্রদলের নেতারা দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।










