বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৮:৫৯ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
যশোরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

 

মোঃ ইস্রাফিল হোসেন – স্টাফ রিপোর্টার:

যশোরে এসএসসি ও সমমান পরীক্ষায় ‘এ প্লাস’ প্রাপ্ত দুই শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে ইসলামী ছাত্র শিবির।

১১ আগস্ট ( সোমবার ) সকাল ৯ ঘটিকায় ঝিকরগাছার লাউজনী আল হেলাল ট্রাষ্ট কমপ্লেক্সে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান।

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার সম্মানিত সভাপতি মোঃ ইসমাঈল হোসেন এর সভাপতিত্বে, সেক্রেটারি মোঃ খালিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম বলেন – “আজকের এই মেধাবীরা আগামী দিনের সোনার বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফলতার এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে, শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শের আলোয় নিজেদেরকে আলোকিত করতে হবে।”

তিনি আরো বলেন, এস.এস.সি, দাখিল ও সমমান পরীক্ষায় আশানুরূপ ভাল ফলাফল লাভ করে মেধার স্বাক্ষর রাখায় তোমাদের সকলকে অভিনন্দন। তোমরা আজকে প্রত্যাশিত ফল লাভ করে নিঃসন্দেহে নতুন ভুবন গড়ার প্রত্যয়ে বিভোর। তোমাদের ফলাফলে মা-বাবা, শিক্ষকদের সাথে আমরাও আনন্দিত। তোমরা জীবনের একটি গুরুত্বপূর্ণ লড়াইয়ে বিজয়ী হয়েছো, সামনে অপেক্ষা করছে আরো নতুন নতুন লড়াই, স্বপ্নকে বাস্তবে রূপ দেবার লড়াই, যেখানে তোমাদেরকে জিততেই হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুহা.ফখরুল ইসলাম,কেন্দ্রীয় গবেষণা সম্পাদক। ডা. মোসলেহ উদ্দিন ফরিদক, যশোর ২ আসেনর জামায়াত মনোনীত সংসদ প্রার্থী।

এছাড়াও অনুষ্ঠানে জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশন ও মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও দলীয় সংগীত পরিবেশন করে শিক্ষার্থীরা। প্রাণবন্ত এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সঞ্চার করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম

1

জামালপুর সীমান্তে আরও ১৮ জনকে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৩১ পিএম
জামালপুর সীমান্তে আরও ১৮ জনকে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুর সীমান্তে আবারও পুশইনের চেষ্টা করেছে বিএসএফ।

সোমবার দিবাগত মধ্যরাতে দেওয়ানগঞ্জের বাঘারচর সীমান্তের কুমারেরচর এলাকায় এঘটনা ঘটে।

জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় এলাকাবাসী জানায়, গত কয়েকদিন থেকে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে বিএসএফ।

রোববার রাতে বাঘারচর ও পাথরের চর সীমান্তের কাছে কুমারেরচর এলাকা দিয়ে ভারতের বিএসএফ সার্চ লাইট বন্ধ করে দিয়ে ১৮ জনকে পুশইনের চেষ্টা চালায় কিন্তু জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। পুশইনের চেষ্টা করা হলে জামালপুর সীমান্তে উত্তেজনা দেখা দেয়। স্থানীয়রা লাঠিসোঠা নিয়ে বিজিবির সঙ্গে সীমান্তে অবস্থান নেয়। এতে করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই অঞ্চলে।

এর আগে শনিবার রাতে বড়াইবাড়ী সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও এলাকাবাসীর কঠোর অবস্থানের কারণে ব্যর্থ হয় বিএসএফ।

জামালপুর বিজিবি জানায়, কয়েকদিন থেকে এই সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বিজিবি পুশইনের সকল চেষ্টা ব্যর্থ করে দেয়।