1
মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার

সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলার চর খোয়াজপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ জানায়, মাদারীপুরের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে চর খোয়াজপুর টেকেরহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আব্দুল জব্বার তালুকদারের মালিকানাধীন তিনতলা ভবনের তৃতীয় তলার উত্তর পাশের প্রথম ইউনিটে অভিযান চালানো হয়। ওই কক্ষটি পলাতক আসামি সাব্বির হোসেন হৃদয়ের (২৬) বসতঘর বলে জানায় পুলিশ। সেখান থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, সাব্বির হোসেন হৃদয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
1
বকশীগঞ্জে পশ্চিম দত্তেরচরের বিলে পানি নিষ্কাশনের ব্যবস্থা, করেছেন আখতার মাস্টার ও লিটন আকন্দ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের পশ্চিম দত্তেরচর গ্রামের বিলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন বাট্টাজোর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আখতার হোসেন মাস্টার ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দ।
আজ শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আলহাজ্ব আখতার হোসেন মাস্টার ঘটনাস্থলে গিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার উদ্যোগ নেন। পরে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দও ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত পানি বের হওয়ার ব্যবস্থা করেন।
স্থানীয় কৃষকদের স্বার্থে আপাতত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলেও স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন তারা। এ সময় জজ মিয়ার জমির ভেতর দিয়ে প্রায় ১০ ইঞ্চি ইটের উয়াল এর ড্রেন স্থাপন করে স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার কথা জানান আখতার হোসেন মাস্টার ও চেয়ারম্যান লিটন আকন্দ।
এদিকে পানি জমে ফসলি জমির ক্ষতি হওয়ায় ক্ষতিগ্রস্ত এক কৃষককে নগদ ২ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দ বলেন, পানি নিষ্কাশনের কারণে কোনো কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হলে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
স্থানীয় কৃষকরা দ্রুত পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়ায় আখতার হোসেন মাস্টার ও লিটন আকন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা করছেন, স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা হলে এলাকার কৃষকদের দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা দূর হবে এবং ফসল উৎপাদনে স্বস্তি ফিরবে।
1
বকশীগঞ্জে অসহায় দুঃস্থদের মাঝে শুকনো খাবার ও চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী
Oplus_131072

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম উদ্বোধন অসহায় দুঃস্থ পানিবন্দী মানুষের মাঝে গৃহ মন্জুরী চেক শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৭ আগষ্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশল বিভাগ ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে চেক শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক।
অন্যানের মাঝে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা-উল – হুসনা, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুর জ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, উপজেলা যুবদলের আহ্বায় বিপ্লব সওদাগরসহ অনেকেই ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরাসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে পৌর সভার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি।













