সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

জনবল সংকটে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা ব্যাহত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৯:৫৭ এম ই-পেপার প্রিন্ট ভিউ
জনবল সংকটে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা ব্যাহত

মোঃ মাফিজুল ইসলাম, স্টাফ রির্পোটার জয়পুরহাট জেলাঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক ও কর্মচারী সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে । বিগত সময়ে চিকিৎসা সেবা ও ব্যবস্হাপনায় দেশ সেরা সাফল্যের স্বীকৃতি পেলেও বর্তমানে অপ্রতুল জনবল নিয়ে হাসপাতালটি পরিচালনা ও চিকিৎসা সেবায় চাপে রয়েছেন কর্তৃপক্ষ । কাম্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী।

তবে চিকিৎসক ও কর্মচারী সংকটের বিষয়টি মাথায় নিয়েও রোগীদর কাংখিত সেবা প্রদানে যথাসাধ্য কাজ করছেন বলে জানান উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুন কুমার পাল। প্রায় আড়াই লক্ষ জনসংখ্যা অধ্যুষিত উপজেলাটিতে ১৯৭৩ সালে শহর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে মহিপুর গ্রামের ১১ একর ১৬ শতক জায়গার উপর ৫০ শয্যা বিশিষ্ট উপজলা স্বাস্থ্য কমপ্লেক্স অবস্হিত। জানা গেছে, হাসপাতালটিতে মোট ১৭৮ পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১০৫ জন । শুন্য পদের সংখ্যা ৭৩ জন । এর মধ্যে সিনিয়র, জুনিয়র ডাক্তার ও কনসালটেন্ট পদ মোট ২৯ জনের স্হলে বর্তমানে কর্মরত রয়েছেন ১২ জন। নার্স ও মিডওয়াইফ পদে ৪০ জনের স্হলে রয়েছেন ৩৯ জন । অন্যান্য তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর ১০৯ জনের স্হলে রয়েছেন ৫৪ জন।

উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুন কুমার পাল বলেন, অনেক প্রতিকুলতার মধ্যেও আমরা প্রতিদিন আউটডোরে ৩ শত থেকে ৪ শত রোগী দেখছি । এছাড়া বিভিন্ন ওয়ার্ডে প্রায় সময় ৫০ জনের স্হলে ০/৮০ জন অনেক সময় ১ শর অধিক রোগী ভর্তি থাকে। হাসপাতালে বিভিন্ন ছোট অপারেশন ছাড়াও প্রতি মাসে কয়েকটি সিজার অপারেশন করা হচ্ছে । এদের জন্য পোস্ট অপারেটিভ কক্ষেরও ব্যবস্হা করা হয়েছে। তিনি জানান ডাক্তার সংকট হওয়ার কারনে স্বল্প সংকট কর্মরত ডাক্তারগণ অতিরিক্ত ডিউটি করছেন। এতে করে অনেক ডাক্তার অসুস্থও হয়ে পড়েন।

তিনি আরও বলেন, অনেক সীমাবদ্ধতার মাঝেও আমরা সর্বোচ্চ সেবা দেবার চেষ্টা করছি । ডাক্তার সংকট থাকায় প্রশাসনিক কাজের পাশাপাশি আমি নিজেও নিয়মিত ওয়ার্ডে ও অফিসে রোগী দেখি। তবে জনবল সংকটের কারনে একমাত্র ইসিজি ছাড়া সার্বক্ষণিক ভাবে অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সম্ভব হচ্ছে না। এছাড়া পরীক্ষার জন্য রিয়েজেন্ট ও এক্সরে ফিল্মের সংকট রয়েছে । আল্ট্রাসাউন্ড বিশেষজ্ঞ না থাকায় এধরণের রোগীদের পরীক্ষাও যথাযথ ভাবে করা সম্ভব হচ্ছে না । তবে চিকিৎসক ও কর্মচারী সংকটের বিষয়টি সংশ্লিস্ট উর্ধতন মহলকে অবগত করা হয়েছে।

1

বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:১৬ পিএম
বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ১১ টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদামে ফিতা কেটে আনুষ্ঠনিক ভাবে বোরো ধান -চাল সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন,  সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান,ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি (খাদ্য) আফিয়া সুলতানা,উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাবলুসহ আরো অনেকেই ।

খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ধান ১হাজার ২শত ৯৭ মেট্রিক টন প্রতি কেজি ৩৬টাকা ও চাল ৮শত ২৫মেট্রিক টন প্রতি কেজি ৪৯ টাকা সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে।

আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধানের চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে।

1

বকশীগঞ্জে অসহায়দের মাঝে ছাগল বিতরণ ইসলামিক ফাউন্ডেশনের এর পক্ষ থেকে

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ৭:১৪ পিএম
বকশীগঞ্জে অসহায়দের মাঝে ছাগল বিতরণ ইসলামিক ফাউন্ডেশনের এর পক্ষ থেকে

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরে  বকশীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে  অসহায় দুস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ মে)  বিকালে উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে সরকারি যাকাত ফাউন্ডের ৩২ টি ছাগল বিতরন করা হয়।

ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর -৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন , জামালপুর – ২আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু ,জামালপুর -৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল ,সংরক্ষিত মহিলা আসনের এমপি ড.নিলোফার চৌধুরী মনি,জেলা প্রশাসক ইউসুফ আলী’পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন,জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক প্রমূখ।

এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল মোঃ সাইফুল ইসলাম, পিপিএম,সহকারী কমিশনার (ভূমি) আসমা- উল -হুসনা, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর,সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,বকশীগঞ্জ ইসলামি ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মোঃ মোশাররফ হোসেনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

1

ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ৭:১০ পিএম
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জামালপুরের বকশীগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

শনিবার (১৬ মে)  বিকালে চাঁদপুর জেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রাথমিক পর্যায়ে  উপজেলার বগারচর ইউনিয়নে ১-হাজার ২শত ৯৫ জন সুবিধাভোগী মাঝে  এই কার্ড বিতরণ করা হয় । ফলে এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে প্রতি মাসে  ২ হাজার ৫শত টাকা করে ভাতা দেওয়া হবে।

এ উপলক্ষে উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি।

জেলা প্রশাসক ইউসুফ আলী’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন  জামালপুর -৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন , জামালপুর – ২আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু ,জামালপুর -৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল ,সংরক্ষিত মহিলা আসনের এমপি নিলোফার চৌধুরী মনি,পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন,জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক প্রমূখ।

এছাড়াওঅন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল মোঃ সাইফুল ইসলাম, পিপিএম,সহকারী কমিশনার ভূমি আসমা- উল -হুসনা, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর,সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।