বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

রক্তদান সংগঠন ঝিনাইগাতীর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকি অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪৪ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
রক্তদান সংগঠন ঝিনাইগাতীর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকি অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার – সজীব আহমেদঃ

তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রায় এই স্লোগানকে সামনে রেখে রক্তদান সংগঠন ঝিনাইগাতী শেরপুরের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকি অনুষ্ঠিত হয়েছে।
১৫ই ফেব্রুয়ারী (শনিবার) শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যায়ে সকাল ০৯ ঘটিকা হতে বিকেল ২ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রক্তদান সংগঠন ঝিনাইগাতী’র সভাপতি মোঃ শাহিন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আশরাফুল আলম রাসেল (উপজেলা নির্বাহী কর্মকর্তা)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল মান্নান (বিএনপি’র যুগ্ম আহবায়ক)। প্রভাষক জাহাঙ্গীর আলম উজ্জ্বল, প্রধান শিক্ষক জনাব সৈয়দ আলি খান, সহকারী শিক্ষক জনাব রুস্তম আলি, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম ও ”রক্তদান সংগঠন ঝিনাইগাতী পরিচালনা পরিষদের সভাপতি জনাব সজীব আহমেদ”সহ আরো অনেকেই।

রক্তদান সংগঠন ঝিনাইগাতীর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে অসহায়দের মাঝে চাল ও গাছের চারা বিতরন, বৃক্ষ রোপন, অতিথিদের মাঝে সম্মাননা স্মারক বিতরণ, উক্ত সংগঠনের সেরা দায়িত্বশীল, সেরা ডোনার ম্যানেজকারীদের মাঝে স্মারক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাসেল বলেন, উপজেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় মানুষের পাশে দাড়িয়েছি। তাদের এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আরো বলেন মানুষের রক্তের প্রয়োজনে এমন সংগঠন মানুষের পাশে দাড়ায়। রক্তদান সংগঠন ঝিনাইগাতি সংগঠনের প্রসংশা ও পরবর্তী সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উল্লেখ্য, রক্তদান সংগঠন ঝিনাইগাতি শেরপুর জেলার একটি সেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মানবিক কাজ করে আসছে।

1

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:৫৯ পিএম
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

মো:মাহফুজুর রহমান ঠাকুরগাঁও জেলা সদর প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিক (২৫) ও আশিক (২৫) নামের দুই বন্ধুর মৃ-ত্যু হয়েছে।

বুধবার সকাল ৬.০০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

নিহ-তরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

পুলিশ জানায়, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রু-তগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঋত্বিক নিহ-ত হন। পরে গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ-ত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয়দের মতে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন!!! আমিন

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।