বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

কেন্দ্রীয় নেতাদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে)ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলনেতা আজাদুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৩৯ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
কেন্দ্রীয় নেতাদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে)ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলনেতা আজাদুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

 

মশিউর রহমান রাসেল,ঝালকাঠিঃ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী সহ কেন্দ্রীয় নেতাদের, গাড়ি বহরে গোপালগঞ্জের আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ১৪ সেপ্টেম্বর রোজ শনিবার বিকাল ৪ ঘটিকার সময়। সারাদিনের বৈরি আবহাওয়া উপেক্ষা করে ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আজাদুর রহমান খান এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত মিছিলটি বিএনপির জেলা কার্যলয় থেকে শুরু করে কোর্ট এরিয়া, ফায়ারসার্ভিস মোড় হয়ে প্রেসক্লাবের সামনে দিয়ে শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে বিএনপির কার্যলয়ে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান খান, সাবেক ২ বারের সভাপতি দীন ইসলাম মিয়া, সদ্য সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ শহীদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হেদায়েতুল ইসলাম সোহেল প্রমুখ।

এসময় আজাদুর রহমান খান হুশিয়ারী উচ্চারন করে বলেন। গতকাল তাদের সাংগঠনিক সফর ছিলো গোপালগঞ্জে সেখানে তার গাড়ী বহরে আওয়ামী সন্ত্রাসীরা অতর্কিত ভাবে হামলা চালায়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি এসএম জিলানী ভাই ও তার স্ত্রী গোপালগঞ্জ মহিলাদলের সভানেত্রী রওশন আরা রত্না সহ অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন, আমাদের একজন কেন্দ্রীয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দীদার কে কুপিয়ে হত্যা করে, গোপালগঞ্জের আওয়ামী সন্ত্রাসীরা।এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যতদ্রুত সম্ভব স্বৈরাচার হাসিনার গোপালগঞ্জের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানাই। তিনি আরও বলেন গোপালগঞ্জের সন্ত্রাসীরা এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর উপর ও অতর্কিত হামলা চালায় এবং গাড়িতে অগ্নিসংযোগ করেন। তখন থেকে যদি প্রশাসন যথাযথ কঠোর ব্যবস্থা গ্রহন করতো তাহলে এই সন্ত্রাসী আওয়ামীরা দ্বিতীয়বার কোন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতাদের উপর এমন ন্যাক্কারজনক হামলা চালানোর মতো সাহস করতো না।

এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আজাদুর রহমান খান, সাবেক সভাপতি দীন ইসলাম মিয়া, সাবেক সহ সাধারন সম্পাদক মোঃমামুন হাসান খান,ছাইদুল ইসলাম,রবিউল হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কাওসার সিকদার, সদ্য সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ, ঝালকাঠি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হেদায়েতুল ইসলাম সোহেল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা নাইম,শরীফ,বাবুল,বাহাদুর খান,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সামীম মৃধা, যুগ্ম সম্পাদক আঃ আলীম,সোহাগ ডাকুয়া,
সহ ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি এস.এম জিলানী এবং তারঁ স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না সহ অসংখ্য নেতৃবৃন্দকে হামলা করে আহত ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে সারাদেশেই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

1

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:৫৯ পিএম
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

মো:মাহফুজুর রহমান ঠাকুরগাঁও জেলা সদর প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিক (২৫) ও আশিক (২৫) নামের দুই বন্ধুর মৃ-ত্যু হয়েছে।

বুধবার সকাল ৬.০০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

নিহ-তরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

পুলিশ জানায়, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রু-তগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঋত্বিক নিহ-ত হন। পরে গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ-ত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয়দের মতে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন!!! আমিন

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।