বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে মুক্ত শিল্প গ্রুপ PHP-র চেয়ারম্যান আলহাজ্ব সুফি মিজানুর রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৩:০৯ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে মুক্ত শিল্প গ্রুপ PHP-র চেয়ারম্যান আলহাজ্ব সুফি মিজানুর রহমান

 

মোঃ শাহজাহান বাশার:

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান PHP গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব সুফি মিজানুর রহমান সাহেব সম্প্রতি একটি ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন মামলায় আদালত কর্তৃক নির্দোষ প্রমাণিত হয়ে আইনি মুক্তি লাভ করেছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ যে ছিল সম্পূর্ণ রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে পরিচালিত, তা আজ প্রমাণিত সত্য। সত্য ও ন্যায়ের প্রতি আস্থার প্রতীক হয়ে তিনি আবারও বিজয়ী হয়েছেন।

ষড়যন্ত্রের পেছনের কাহিনী: লক্ষ্য ছিল চরিত্র হনন ও প্রভাব খাটো করা
সূত্র অনুযায়ী, মিথ্যা মামলাটি একটি গোষ্ঠীভুক্ত অসাধু মহলের পরিকল্পিত ষড়যন্ত্রের ফসল। তারা সুফি মিজানুর রহমানের আর্থিক সাফল্য, সামাজিক গ্রহণযোগ্যতা এবং ধর্মীয় অনুশীলনের প্রতি তাঁর দায়বদ্ধতায় ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্যমূলকভাবে এই মামলা দায়ের করে। উদ্দেশ্য ছিল একটিই—একজন নীতিবান শিল্পপতির ভাবমূর্তি ধূলিসাৎ করা।

বিশ্লেষকরা বলছেন, সমাজে যখনই কোনো মানুষ সৎপথে, ন্যায়নিষ্ঠভাবে উপরে ওঠে, তখনই অসৎ ও প্রতিহিংসাপরায়ণ গোষ্ঠী সক্রিয় হয়ে ওঠে। সুফি মিজানুর রহমান ছিলেন তাঁদের প্রধান টার্গেট।

আদালতের রায়: কোনো অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক তাঁর রায়ে স্পষ্টভাবে উল্লেখ করেন, মামলার অভিযোগসমূহ ছিল দুর্বল, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তদন্ত প্রতিবেদন এবং সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে আদালত বুঝতে পারেন, এই মামলা একটি পরিকল্পিতভাবে সাজানো মিথ্যা মামলা, যার মাধ্যমে একজন সজ্জন ব্যবসায়ী নেতাকে হেয় করা হয়েছে।

ফলে আদালত তাঁকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করে মামলা খারিজ করে দেন। সুফি মিজানুর রহমানের প্রতিক্রিয়া: “সত্য কখনও পরাজিত হয় না”
রায়ের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন:

“আমি প্রথম থেকেই বলেছিলাম, আমার বিরুদ্ধে করা এই মামলা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। আজ সত্যের জয় হয়েছে। আমি আইন, আদালত ও আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলাম। সমাজের জন্য ভালো কিছু করতে গেলে অনেক বাধা আসে, কিন্তু আমি কখনও থেমে থাকিনি, আগামীতেও থামবো না।”

সমাজ ও শিল্পখাতে তাঁর অবদান: একজন উদাহরণমূলক নেতা
PHP গ্রুপ শুধু একটি শিল্পপ্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। সুফি মিজানুর রহমান এই প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন, শিক্ষায় অবদান রেখেছেন, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখেছেন।

তিনি শুধু একজন সফল উদ্যোক্তা নন, বরং একজন ধর্মপ্রাণ, নৈতিকতায় বিশ্বাসী এবং সামাজিক দায়বদ্ধতায় নিবেদিতপ্রাণ ব্যক্তি। রায়ের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার বন্যা বইছে। সাধারণ জনগণ, ব্যবসায়ী সমাজ, ধর্মীয় ব্যক্তিত্ব, এবং তরুণ সমাজ নেতারা তাঁর আইনি বিজয়কে “সত্যের জয়” ও “অন্যায়ের বিরুদ্ধে এক সাহসী লড়াইয়ের প্রতিফলন” বলে অভিহিত করেছেন।

“সুফি মিজানুর রহমান স্যার আমাদের মতো হাজারো তরুণ উদ্যোক্তার অনুপ্রেরণা। তাঁর উপর আনা ষড়যন্ত্রমূলক মামলার অপমান শুধু তাঁর নয়, এটি আমাদের আত্মবিশ্বাসেও আঘাত করেছিল। আজ আমরা গর্বিত, কারণ তিনি আবারও প্রমাণ করলেন—সততা কখনও হারে না।”

ভবিষ্যতের বার্তা: সত্য ও সততার পথে দৃঢ় প্রত্যয় এই মামলা থেকে মুক্তি শুধু আইনি নয়, এটি সামাজিক, নৈতিক এবং আদর্শিক বিজয়ের প্রতীক। এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো—কোনো ষড়যন্ত্র, মিথ্যাচার বা রাজনৈতিক চক্রান্ত একজন সৎ ও আদর্শবান মানুষকে চিরদিন দমন করতে পারে না।

আলহাজ্ব সুফি মিজানুর রহমান সাহেবের এই জয় শুধুই ব্যক্তিগত নয়—এটি বাংলাদেশের শিল্প, সততা, মানবিকতা ও ন্যায়ের প্রতি জনগণের আস্থার পুনরুদ্ধার। এই রায় আমাদের শেখায়, যে জাতি সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ায়, তার ভবিষ্যৎ কখনও অন্ধকার হয় না।

1

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:৫৯ পিএম
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

মো:মাহফুজুর রহমান ঠাকুরগাঁও জেলা সদর প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিক (২৫) ও আশিক (২৫) নামের দুই বন্ধুর মৃ-ত্যু হয়েছে।

বুধবার সকাল ৬.০০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

নিহ-তরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

পুলিশ জানায়, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রু-তগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঋত্বিক নিহ-ত হন। পরে গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ-ত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয়দের মতে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন!!! আমিন

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।