বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুমিল্লায় জমে উঠেছে কুটির শিল্প ও বাণিজ্য মেলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৮:০৫ এম ই-পেপার প্রিন্ট ভিউ
কুমিল্লায় জমে উঠেছে কুটির শিল্প ও বাণিজ্য মেলা

 

শাহাদাত কামাল শাকিল-কুমিল্লা থেকে:

কুমিল্লায় জমে উঠেছে কুটির শিল্প ও বানিজ্য মেলা। বৃহৎ পরিসরে আয়োজিত মেলাটি কুমিল্লা ও আশপাশের মানুষের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে কুমিল্লা জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন রামনগর ডিওএইচএস মাঠে দেশি বিদেশি নানা রকমের পণ্যের পসরা নিয়ে শুরু হয়েছে শিল্প ও বাণিজ্য মেলা। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিষ্ঠানগুলো বহু রকমের পণ্যসামগ্রী নিয়ে স্টল দিয়েছেন মেলায় তবে মেলায় বিদেশি পণ্যের চেয়ে দেশীয় পণ্যের ব্যাপক সমাহার ঘটেছে। প্রায় মাস খানেক আগে শুরু হওয়া এই মেলায় লোকজনের উপচেপড়া ভিড়।

মেলায় ছোট-বড় দুই শতাধিক স্টল ঠাঁই পেয়েছে। এসব স্টলে মিলছে বাহারি শোপিস, জুয়েলারি সেট, কুটিরশিল্প, হস্তশিল্প, মেয়েদের শাড়ী, বুটিকসের টুপিস, থ্রি-পিসসহ নানান ধরনের পণ্য। এছাড়াও রয়েছে বাচ্চাদের খেলনা, পোষাক, ইলেকট্রনিক্স সামগ্রী, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ ঢাকা থেকে আগত ফুচকা, চটপটি, আচার ও বেকারি আইটেমের দোকান। বিশেষ করে নারীদের গহনার অনেক আকর্ষনীয় দোকানও রয়েছে। আর শিশুদের জন্য রাখা হয়েছে নাগরদোলা, মেজিক নৌকা, ট্রেনসহ মজাদার বিনোদনমূলক আকর্ষণ।

কুমিল্লা শহর ও আশপাশের উপজেলা ছাড়াও দূর-দূরান্ত থেকে আসা ক্রেতা-দর্শনার্থীদেরও ভিড় বাড়ছে প্রতিদিনই। মেলায় পাওয়া জিনিসপত্রের দাম সাধ্যের মধ্যে রয়েছে বলে দাবি বিক্রেতাদের। দিনে দিনে ক্রেতা বাড়ছে, কেনাবেচাও জমজমাট হচ্ছে। মেলা শুরুর দিন থেকে এখন পর্যন্ত অসংখ্য দর্শনার্থীদের উপস্থিতিতে উদ্যোক্তা ও ব্যবসায়ীরা কুমিল্লার এই শিল্প ও বাণিজ্য মেলায় ব্যবসা ভালো হওয়ার আশা করছেন। মেলায় ঘুরতে আসা ফ্রান্স প্রবাসী জসিম উদ্দিন জানান, রাজধানী ঢাকার অনেক পণ্য কুমিল্লার এই মেলায় পাওয়া যাচ্ছে। শহরের কিছুটা বাহিরে খোলামেলা স্থানে এবারের মেলা সবাইকে আনন্দ দিচ্ছে। স্বল্পদামে সবকিছু একটি মাঠের মধ্যে পাওয়া যাচ্ছে, বেশ ভালো লাগছে।

মেলায় ঘুরতে আসা আব্দুল কাইয়ুম বাবু জানান, শুনেছি ঈদ উল আযহার পর পর্যন্ত কুটির শিল্প ও বানিজ্য মেলা থাকবে। ঈদের আনন্দের পাশাপাশি পরিবার পরিজন নিয়ে মেলাতেও আসা যাবে। শহরের দক্ষিণে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে মেলা করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

কুমিল্লা শিল্প ও বাণিজ্য মেলার মেলা তদারককারী (ইভেন ম্যানেজমেন্ট) মোঃ বিল্লাল হোসেন জানান, সারা দেশের তাঁত, কুটির, বুটিকসহ বিভিন্ন দোকানীরা এতে অংশ নেয়ায় মেলা প্রাণবন্ত হয়ে ওঠেছে। মেলায় ভালো সাড়া মিলেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে এই মেলা। চলবে আগামী ১২ জুন পর্যন্ত।

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

1

বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:১৬ পিএম
বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ১১ টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদামে ফিতা কেটে আনুষ্ঠনিক ভাবে বোরো ধান -চাল সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন,  সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান,ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি (খাদ্য) আফিয়া সুলতানা,উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাবলুসহ আরো অনেকেই ।

খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ধান ১হাজার ২শত ৯৭ মেট্রিক টন প্রতি কেজি ৩৬টাকা ও চাল ৮শত ২৫মেট্রিক টন প্রতি কেজি ৪৯ টাকা সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে।

আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধানের চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে।