শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাজবাড়ীতে চুরি ও মাদক বন্ধে রাত জেগে পাহারা দিচ্ছেন গ্রামবাসী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫, ৭:৩৩ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
রাজবাড়ীতে চুরি ও মাদক বন্ধে রাত জেগে পাহারা দিচ্ছেন গ্রামবাসী

 

রাজবাড়ী প্রতিনিধি:

“দেশ আমার, গ্রাম আমার সুরক্ষার দায়িত্ব আমাদের” এ শ্লোগান নিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দিতে চুরি-ডাকাতি, ছিনতাই, মাদক, সন্ত্রাস-নাশকতা প্রতিরোধে স্বেচ্ছায় রাত জেগে পাহাড়া দিচ্ছেন এলাকাবাসী। এতে করে গ্রামের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয়রা বলেন, বালিয়াকান্দি উপজেলার রাজধরপুর, আড়কান্দি, হুলাইল, জঙ্গল, সোনাপুর, আনন্দ বাজার সহ বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতি, ছিনতাই, মাদক, সন্ত্রাস-নাশকতা প্রতিরোধে এসব অপরাধ ঠেকাতে গ্রামের যুবকরা একত্রিত হয়ে পাহাড়ার দায়িত্ব নিয়েছেন। আর পাহাড়াদারদের প্রতিনিয়ত খোঁজ নিচ্ছেন থানা পুলিশ।

আরিফুল ইসলাম, সুমন, কাইয়ুম সহ কয়েকজন বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী তদারকি ও টহল বাড়ানোর পাশাপাশি স্থানীয়দের পাহাড়ার কারণে চুরির ঘটনা কমে আসছে। তা না হলে সাধারণ মানুষ মূল্যবান সম্পদ ও আয়ের উৎস হারিয়ে দিশেহারা হয়ে পড়তো। প্রতিদিন চোরের অত্যাচারে আমরা অতিষ্ঠ। তাই যানমালের রক্ষায় নিজেরা রাত জেগে পাহাড়া দিচ্ছি।

গ্রাম পাহারা দেওয়া এক যুবক বলেন, গ্রামে চুরি রোধে রাত জেগে গ্রাম পাহারা দেওয়ার পর কোনো বাড়িতে চুরি হয়নি। গ্রামের সবাইকে নিয়ে এ ব্যাপারে একটি কমিটি গঠন করে পর্যায়ক্রমে গ্রামে পাহারা অব্যাহত থাকবে। ‘চুরি বন্ধে প্রশাসনের সহযোগিতায় গ্রামের ছেলেরা যে উদ্যোগ নিয়েছে তাতে আমি খুশি। আমি গ্রামের মধ্যে ও আশপাশের বিভিন্ন মসজিদে চুরির ব্যাপারে সবাইকে সচেতনতা সৃষ্টির জন্য প্রচারণা চালাতে বলেছি।’

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন বলেন, স্থানীয় জনতা আমার সাথে আছে। তারা আমার ডাকে সাড়া দিয়ে স্ব-প্রনোদিত হয়ে পাহাড়া দিচ্ছেন। এতে চুরি সহ অনেক অপরাধ হ্রাস পেয়েছে। প্রতিটি এলাকায় এ ভাবে টিম গঠনের কার্যক্রম শুরু হয়েছে।

1

বকশীগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২:৫৪ এম
বকশীগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন   উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জামালপুরে চালু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি।

প্রাথমিকভাবে এই কর্মসূচির আওতায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের  টালিয়া পাড়া ও সাতভিটা  গ্রামে ১ হাজার ২৯৫ টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

আগামি ১৬ মে শনিবার বগারচর ইউনিয়নের সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন।

তিনি জানান, বর্তমান সরকারের ইশতেহারে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য সরকার কার্যক্রম শুরু করেছেন। ইতোমধ্যে কয়েকটি জেলায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড , বৃক্ষরোপন কর্মসূচি ও খাল পুন:খনন কর্মসূচি বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় বকশীগঞ্জ উপজেলাতেও ফ্যামিলি কার্ড বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার।

ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম নিয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছা. কনিকা খাতুন জানান, বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টালিয়া পাড়া ও সাতভিটা গ্রামে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।শনিবার উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে ফ্যামিলি কার্ড।

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে আরো উপস্থিত থাকবেন জামালপুর জেলার আরো ৫ জন সংসদ সদস্য ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দরা ।

প্রেস ব্রিফিংকালে স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

1

নাগরপুরে গভীর রাতে পুলিশের অভিযান, গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:৪৯ পিএম
নাগরপুরে গভীর রাতে পুলিশের অভিযান, গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুরে মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে উপজেলার রাথুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাথুরা এলাকার বিশু মার্কেট সংলগ্ন সালামের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সন্দেহজনকভাবে অবস্থানরত দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে মোট ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আরশেদ আলীর ছেলে রবিউল ইসলাম রাজিব (২৬) ও মৃত শ্যামল কৃষ্ণ সাহার ছেলে রবিন্দ্র সাহা (৪০)। এর মধ্যে রাজিবের কাছ থেকে ৯ পিস এবং রবিন্দ্র সাহার কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন নাগরপুর থানার এসআই (নিঃ) রাকিব কায়নার শুভ। এ সময় তার সঙ্গে ছিলেন এএসআই আবু তাহের, এএসআই আতিকুর রহমান এবং কনস্টেবল রিয়াজ উদ্দীন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে রাথুরাসহ আশপাশের এলাকায় মাদকসেবীদের কাছে চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ করে আসছিল। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হোসেন মুঠোফোনে বলেন,“মাদকের বিরুদ্ধে নাগরপুর থানা পুলিশের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।” পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

1

বকশীগঞ্জে সাউথ আফ্রিকা-মরিশাস প্রবাসী সাজুর মানবিক উদ্যোগে এতিমখানায় তিনটি ফ্যান প্রদান করেন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১০:২৭ এম
বকশীগঞ্জে সাউথ আফ্রিকা-মরিশাস প্রবাসী সাজুর মানবিক উদ্যোগে এতিমখানায় তিনটি ফ্যান প্রদান করেন

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর বীরগাঁও মাদ্রাসা বাড়ির সোবহানিয়া হাফিজিয়া এতিমখানার কোমলমতি এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সাউথ আফ্রিকা ও মরিশাস প্রবাসী সাজু। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তিনি দীর্ঘদিন ধরে নীরবে-নিভৃতে কাজ করে যাচ্ছেন।
প্রচণ্ড গরমে এতিমখানার শিক্ষার্থীরা কষ্ট করে পড়াশোনা করছিল। বিষয়টি জানতে পেরে এতিমখানার পক্ষ থেকে তিনটি ফ্যানের আবেদন করা হয়। সাংবাদিক আলীমজনু বাবুর মাধ্যমে বিষয়টি প্রবাসী সাজু  কাছে পৌঁছালে তিনি তাৎক্ষণিক সহযোগিতার আশ্বাস দেন এবং খুব দ্রুত তিনটি ফ্যানের ব্যবস্থা করে দেন।
পরবর্তীতে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব সরকার, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন মন্ডল, ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম  এতিমখানার হুজুরের হাতে ফ্যানগুলো তুলে দেন।
ফ্যান পেয়ে এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, গরমের কষ্ট কমে যাওয়ায় এখন শিশুরা আরও স্বস্তিদায়ক পরিবেশে মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারবে।
এসময় এতিমখানার পক্ষ থেকে সাউথ আফ্রিকা-মরিশাস প্রবাসী সাজু প্রতি – ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি মহান আল্লাহর কাছে দোয়া করা হয়, তিনি যেন সবসময় এভাবেই মানবিক ও কল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকতে পারেন।