শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

নরসিংদীর শিবপুরে সরকারি টাকা জালিয়াতি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৭:৩৪ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
নরসিংদীর শিবপুরে সরকারি টাকা জালিয়াতি

মোঃ কামাল হোসেন প্রধান ,জেলা প্রতিনিধি নরসিংদীঃ

‎নরসিংদী জেলার শিবপুর উপজেলাধীন পি আই ও অফিসে সরকারি প্রকল্প কাবিখা/টিআর এর ১৯১ টি বিলের মধ্যে ৮১ টি বিলের প্রেক্ষিতে আনুমানিক ৫২,৭৮,০০০/- (বায়ান্ন লক্ষ আটাত্তুর হাজার টাকা) জালিয়াতি করে উত্তোলন করা হয় বলে শিবপুর উপজেলা প্রশাসন কর্তৃক জানা যায়। ‎উল্লেখ্য, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার গত ১৫/০৬/২০২৫ টি আর/ কাবিখা প্রকল্পে ১৯১টি বিল হিসাবরক্ষণ অফিসে জমা দিলে বাজেট না থাকায় ৮১ টি বিল ২৬/০৬/২০২৫ ইং তারিখে বিলগুলো ভাউচার হয়।বিষয়টি নরসিংদী জেলা এন এস আই কর্তৃক অবগত হলে অত্র কার্যালয় পক্ষ থেকে ২৮ থেকে ৩০/০৬/২০২৫ ইং তারিখ বিষয়টি গোপনে অনুসন্ধান করা হয়। উক্ত গোপন অনুসন্ধানে প্রাথমিকভাবে পি আই ও অফিসের ২ জন কর্মচারী ১/ তুহিন,পদবি- অফিস কার্য সহকারী (প্রজেক্ট), ২ / আশিক, পদবি- পিয়ন (আউটসোর্সিং), এদের জালিয়াতি পূর্বক সরকারি টাকা উত্তোলনের প্রমান পাওয়া যায়। ‎এন এস আই এর গোপন অনুসন্ধান এবং জিজ্ঞাসাবাদে প্রাপ্ত প্রমানাদি (ব্যাংকের সিসিটিভি ফুটেজ),উক্ত অফিসের কর্মচারী আশিক,পদবি- পিয়ন (আউটসোর্সিং) এর স্বীকারোক্তি ইত্যাদি সহ বিভিন্ন তথ্য স্থানীয় উপজেলা প্রশাসন এবং নরসিংদী জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করা হয়। ‎পরবর্তীতে এন এস আই প্রদত্ত প্রমানাদি ও বিষয়বস্তু পর্যবেক্ষণ পূর্বক পি আই ও অফিসের অভিযুক্ত উক্ত দুই জনকে জেলা প্রশাসক এর নির্দেশনা মোতাবেক সরকারি টাকা জালিয়াতি পূর্বক আত্মসাৎ করার অভিযোগে গত দিবাগত রাত ১২:৩০ মি‌নি‌টে শিবপুর মডেল থানা পুলিশ তাদেরকে আটক করেন।
অদ্য ১/৭/২৫ ইং বিকাল ২ টায় পুলিশ আটককৃত পি আই ও অফিসের দুই জনকে জিজ্ঞাসাবাদ করলে আটককৃতরা কাবিখা/টিআর প্রকল্পের আত্মসাৎকৃত ৫২,৭৮,০০০/- টাকার মধ্যে ৫২,০০,০০০/- টাকা পুলিশের নিকট জমা দেয় বলে জানা যায়।
আত্মসা‌তের বিষ‌য়ে শিবপুর সোনালী ব‌্যাংক শাখা ব‌্যাবস্থাপক মোহাম্মদ শ‌ফিকুল ইসলাম জানান,পি আই ও অ‌ফি‌সের অ‌ফিস সহকা‌রি তু‌হিন ব‌্যাং‌কে টাকা উ‌ত্তোলন ক‌রে নি‌য়ে যান,কিন্তু উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার‌ টাকা নেয়ননি ব‌লে জানায় তু‌হিন,সে ব‌লে ব‌্যাং‌কে ব‌্যা‌লেন্স নেই । প‌রে ইউ এন ও তু‌হিন‌কে পুন:রায় টাকার জন‌্য ব‌্যাং‌কে পাঠাই‌লে সে ব‌লে ব‌্যাং‌ক কর্মকর্তা টাকা আত্মসাৎ ক‌রে‌ছেন ম‌র্মে দোষা‌রোপ ক‌রেন । ইউ এন ও স‌্যারও আমা‌কে বি‌ভিন্নভা‌বে হয়রানী ক‌রতে থা‌কেন । প্রকৃতপ‌ক্ষে পু‌রো ঘটনাটা বে‌রিয়ে এ‌সে‌ছে নরসিংদীর জেলা জাতীয় গোয়েন্দা সংস্থা এন এস আই এর তদার‌কি‌তে । ‎এ বিষয়ে এন এস আই মোঃ রেজাউল করীম বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন, ডায়রি নং ২১ তাং ১/৭/২৫ ইং। এছাড়া ও জাতীয় গোয়েন্দা সংস্থা ( দুদক) উক্ত ঘটনার বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

1

বকশীগঞ্জে ১- হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার স্বামী স্ত্রীসহ গ্রেফতার -৩

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৫:০৬ পিএম
বকশীগঞ্জে ১- হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার স্বামী স্ত্রীসহ গ্রেফতার -৩

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১- হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ ।

শুক্রবার দিবাগত  রাত  ২টার দিকে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের জানকিপুর সলইমন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন,নিলাখিয়া ইউনিয়নে জানকিপুর সলইমন্ডলপাড়া আব্দুল বারেক ছেলে মোঃ আরিফ হোসেন (৩০), ও তার স্ত্রী রহিমা বেগম (২৫), কক্সবাজার জেলার রামু থানার জুয়াইনালা ইউনিয়নের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল মান্নান (৪২)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে জানকিপুর সলইমন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের দেহ তল্লাশি করে ১- হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এই ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।শনিবার তাদেরকে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

1

বকশীগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২:৫৪ এম
বকশীগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন   উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জামালপুরে চালু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি।

প্রাথমিকভাবে এই কর্মসূচির আওতায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের  টালিয়া পাড়া ও সাতভিটা  গ্রামে ১ হাজার ২৯৫ টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

আগামি ১৬ মে শনিবার বগারচর ইউনিয়নের সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন।

তিনি জানান, বর্তমান সরকারের ইশতেহারে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য সরকার কার্যক্রম শুরু করেছেন। ইতোমধ্যে কয়েকটি জেলায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড , বৃক্ষরোপন কর্মসূচি ও খাল পুন:খনন কর্মসূচি বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় বকশীগঞ্জ উপজেলাতেও ফ্যামিলি কার্ড বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার।

ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম নিয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছা. কনিকা খাতুন জানান, বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টালিয়া পাড়া ও সাতভিটা গ্রামে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।শনিবার উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে ফ্যামিলি কার্ড।

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে আরো উপস্থিত থাকবেন জামালপুর জেলার আরো ৫ জন সংসদ সদস্য ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দরা ।

প্রেস ব্রিফিংকালে স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

1

নাগরপুরে গভীর রাতে পুলিশের অভিযান, গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:৪৯ পিএম
নাগরপুরে গভীর রাতে পুলিশের অভিযান, গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুরে মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে উপজেলার রাথুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাথুরা এলাকার বিশু মার্কেট সংলগ্ন সালামের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সন্দেহজনকভাবে অবস্থানরত দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে মোট ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আরশেদ আলীর ছেলে রবিউল ইসলাম রাজিব (২৬) ও মৃত শ্যামল কৃষ্ণ সাহার ছেলে রবিন্দ্র সাহা (৪০)। এর মধ্যে রাজিবের কাছ থেকে ৯ পিস এবং রবিন্দ্র সাহার কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন নাগরপুর থানার এসআই (নিঃ) রাকিব কায়নার শুভ। এ সময় তার সঙ্গে ছিলেন এএসআই আবু তাহের, এএসআই আতিকুর রহমান এবং কনস্টেবল রিয়াজ উদ্দীন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে রাথুরাসহ আশপাশের এলাকায় মাদকসেবীদের কাছে চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ করে আসছিল। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হোসেন মুঠোফোনে বলেন,“মাদকের বিরুদ্ধে নাগরপুর থানা পুলিশের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।” পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।