বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

কালাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের নবান্ন উপলক্ষে বিশাল মাছের মেলা।

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ৩:৫৫ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
কালাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের নবান্ন উপলক্ষে বিশাল মাছের মেলা।

সুকমল চন্দ্র বর্মন (পিমল) কালাই, জয়পুরহাট:

জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে সনাতন ধর্মালম্বীদের নবান্ন উপলক্ষে পাঁচশিরা বাজার কমিটির আয়োজনে ১৭ নভেম্বর ২০২৪ সোমবার প্রত্যেক বছর বাংলা অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে বিশাল মাছের মেলা অনুষ্ঠিত হয়। অন্যান্য বছরের ন্যায় এবারেও বিশাল মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। এ মেলায় আশেপাশের উপজেলা সহ বিভিন্ন এলাকার লোকজন মাছ কিনতে এসে ভিড় জমায় সব মিলে মেলায় নামে মানুষের হাজারো ঢল। এছাড়াও নতুন, পুরাতন জামাই এসে শশুর শাশুড়ির জন্য মেলাতে ওঠা বড় মাছ ক্রয় করে, কেউ ভ্যান ও সাইকেলের হ্যান্ডেলে কেউবা মোটরসাইকেলের হেন্ডেলে কেউবা হোন্ডার হ্যান্ডেলে মাছ ঝুলিয়ে নিয়ে যায় শশুর শাশুড়ির বাড়িতে। এলাকার প্রত্যেক জনের বাড়িতে আত্মীয়-স্বজনে ভরপুর এ যেন একটা মিলন মেলা। মেলায় সর্বনিম্ন ৫ কেজি হতে প্রায় ৩০-৩৫ কেজি, ওজনের বড় মাছ উঠেছে। এগুলো বিভিন্ন খাল বিল পুকুরে চাষ করা মাছ। সর্বনিম্ন ২৫০টাকা হতে ৬ শত টাকা কেজি। বিভিন্ন প্রজাতির প্রচুর মাছের আমদানি ঘটেছে। তবে লোকজনের ৫ থেকে ১০ কেজি ওজনে মাছের চাহিদা বেশি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ বেচা কেনা চলে এবং অত্র মাছ মেলায় লোকজনের ভীর থাকে । ২ দিনব্যাপী মেলাটি অনুষ্ঠিত হয়। ১৮ই নভেম্বর মঙ্গলবার মেলাটির সমাপ্তি ঘটবে।

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

1

বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:১৬ পিএম
বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ১১ টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদামে ফিতা কেটে আনুষ্ঠনিক ভাবে বোরো ধান -চাল সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন,  সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান,ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি (খাদ্য) আফিয়া সুলতানা,উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাবলুসহ আরো অনেকেই ।

খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ধান ১হাজার ২শত ৯৭ মেট্রিক টন প্রতি কেজি ৩৬টাকা ও চাল ৮শত ২৫মেট্রিক টন প্রতি কেজি ৪৯ টাকা সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে।

আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধানের চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে।