শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আত্মপ্রকাশ : আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা।

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ১০:১৬ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আত্মপ্রকাশ : আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা।

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

বাংলাদেশে সংঘ্যালঘুরা ৮ দফা দাবি আদায়ের লক্ষে আগামী ২২ নভেম্বর থেকে আবারও পথে নামছে। তা নিয়ে আজ ১৭ নভেম্বর রবিবার সংখ্যালঘু সম্প্রদায়ের ৮ দফা দাবি আদায়ে বড় দুটি সংগঠন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট মিলে আত্মপ্রকাশ করল ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট’।
নতুন জোট আত্মপ্রকাশের পাশাপাশি আগেই ঘোষিত ৮ দফা বাস্তবায়নের পাশাপাশি চট্টগ্রামে হাজারি লেনে সংঘটিত ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত, মামলা প্রত্যাহার এবং সনাতনীদের ওপর হামলা, আইনশৃঙ্খলা বাহিনীর অতি উৎসাহী সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
রবিবার বিকালে চট্টগ্রামের প্রবর্তক ইসকন মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন-নিপীড়ন ও সনাতনী সম্প্রদায়ের অধিকার আদায়ে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট শান্তিপূর্ণভাবে সংগ্রাম করে আসছে। ঐক্যবদ্ধভাবে এ দুটি সংগঠন সনাতনী সম্প্রদায়ের অধিকার আদায়ের জন্য একটি প্লাটফর্মে আন্দোলন সংগ্রাম করবে।
বিগত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুথানে সরকার পতনের পর হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ধর্মীয় প্রতিষ্ঠান, জমি দখল, লুটপাট ও নারীদের ওপর নির্যাতন এবং শিক্ষা প্রতিষ্ঠানে সনাতনী সম্প্রদায়ের শিক্ষকদের পদত্যাগ করিয়েছে, ধর্মীয় পরিচয়ের কারণে চাকরিচ্যুত করা হয়েছে। কিন্তু দৃশ্যমান কোন আইনি পদক্ষেপ নিতে আমরা দেখিনি। এখনও হামলা নির্যাতন অব্যাহত থাকায় সনাতনীরা আতঙ্কে দিন পার করছে।
চিন্ময় আরও বলেন, সনাতন ধর্মের অনুসারীরা নিজের মাতৃভূমিকে মাতৃতুল্যরূপে শ্রদ্ধা করে। মুক্তিযুদ্ধে সনাতনী সম্প্রদায়ের অসীম ত্যাগের ইতিহাস ওতোপ্রোতভাবে জড়িত। লাখো শহিদের রক্তে রঞ্জিত বাংলাদেশের জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত সনাতনীদের কাছে সম্মান ও মর্যাদার। সুতরাং বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের নেতাকর্মীদের বিরুদ্ধে কথিত অবমাননার মামলা বানানো ও ভিত্তিহীন।
চিন্ময় বলেন, আমাদের আন্দোলন সরকার কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে নয়। আমাদের চলমান আন্দোলন সনাতনীদের ন্যায্য অধিকার আদায়ের। ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানের সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধে ও দাবি বাস্তবায়নে আন্তরিকভাবে এগিয়ে আসবে।
অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনুসের সরলতা ও উদারতাকে পুঁজি করে সরকারের একটি অংশ, প্রশাসনের একটি অংশ সম্মিলিতভাবে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার চেষ্টা করছে জানিয়ে চিন্ময় বলেন, ৫ আগস্টের পর প্রধান উপদেষ্টাও স্বীকার করেছে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন নিপীড়ন হয়েছে। তা রোধ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বলেন, সরকারের একটি অংশ ৮ দফা দাবি ঝুলিয়ে রাখতে চাইছে, সরকারকে বিব্রত করতে।

1

বকশীগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২:৫৪ এম
বকশীগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন   উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জামালপুরে চালু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি।

প্রাথমিকভাবে এই কর্মসূচির আওতায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের  টালিয়া পাড়া ও সাতভিটা  গ্রামে ১ হাজার ২৯৫ টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

আগামি ১৬ মে শনিবার বগারচর ইউনিয়নের সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন।

তিনি জানান, বর্তমান সরকারের ইশতেহারে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য সরকার কার্যক্রম শুরু করেছেন। ইতোমধ্যে কয়েকটি জেলায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড , বৃক্ষরোপন কর্মসূচি ও খাল পুন:খনন কর্মসূচি বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় বকশীগঞ্জ উপজেলাতেও ফ্যামিলি কার্ড বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার।

ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম নিয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছা. কনিকা খাতুন জানান, বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টালিয়া পাড়া ও সাতভিটা গ্রামে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।শনিবার উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে ফ্যামিলি কার্ড।

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে আরো উপস্থিত থাকবেন জামালপুর জেলার আরো ৫ জন সংসদ সদস্য ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দরা ।

প্রেস ব্রিফিংকালে স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

1

নাগরপুরে গভীর রাতে পুলিশের অভিযান, গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:৪৯ পিএম
নাগরপুরে গভীর রাতে পুলিশের অভিযান, গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুরে মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে উপজেলার রাথুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাথুরা এলাকার বিশু মার্কেট সংলগ্ন সালামের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সন্দেহজনকভাবে অবস্থানরত দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে মোট ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আরশেদ আলীর ছেলে রবিউল ইসলাম রাজিব (২৬) ও মৃত শ্যামল কৃষ্ণ সাহার ছেলে রবিন্দ্র সাহা (৪০)। এর মধ্যে রাজিবের কাছ থেকে ৯ পিস এবং রবিন্দ্র সাহার কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন নাগরপুর থানার এসআই (নিঃ) রাকিব কায়নার শুভ। এ সময় তার সঙ্গে ছিলেন এএসআই আবু তাহের, এএসআই আতিকুর রহমান এবং কনস্টেবল রিয়াজ উদ্দীন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে রাথুরাসহ আশপাশের এলাকায় মাদকসেবীদের কাছে চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ করে আসছিল। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হোসেন মুঠোফোনে বলেন,“মাদকের বিরুদ্ধে নাগরপুর থানা পুলিশের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।” পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

1

বকশীগঞ্জে সাউথ আফ্রিকা-মরিশাস প্রবাসী সাজুর মানবিক উদ্যোগে এতিমখানায় তিনটি ফ্যান প্রদান করেন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১০:২৭ এম
বকশীগঞ্জে সাউথ আফ্রিকা-মরিশাস প্রবাসী সাজুর মানবিক উদ্যোগে এতিমখানায় তিনটি ফ্যান প্রদান করেন

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর বীরগাঁও মাদ্রাসা বাড়ির সোবহানিয়া হাফিজিয়া এতিমখানার কোমলমতি এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সাউথ আফ্রিকা ও মরিশাস প্রবাসী সাজু। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তিনি দীর্ঘদিন ধরে নীরবে-নিভৃতে কাজ করে যাচ্ছেন।
প্রচণ্ড গরমে এতিমখানার শিক্ষার্থীরা কষ্ট করে পড়াশোনা করছিল। বিষয়টি জানতে পেরে এতিমখানার পক্ষ থেকে তিনটি ফ্যানের আবেদন করা হয়। সাংবাদিক আলীমজনু বাবুর মাধ্যমে বিষয়টি প্রবাসী সাজু  কাছে পৌঁছালে তিনি তাৎক্ষণিক সহযোগিতার আশ্বাস দেন এবং খুব দ্রুত তিনটি ফ্যানের ব্যবস্থা করে দেন।
পরবর্তীতে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব সরকার, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন মন্ডল, ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম  এতিমখানার হুজুরের হাতে ফ্যানগুলো তুলে দেন।
ফ্যান পেয়ে এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, গরমের কষ্ট কমে যাওয়ায় এখন শিশুরা আরও স্বস্তিদায়ক পরিবেশে মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারবে।
এসময় এতিমখানার পক্ষ থেকে সাউথ আফ্রিকা-মরিশাস প্রবাসী সাজু প্রতি – ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি মহান আল্লাহর কাছে দোয়া করা হয়, তিনি যেন সবসময় এভাবেই মানবিক ও কল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকতে পারেন।