বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশিত সংবাদের প্রতিবাদে আমতলীতে যুবদলের সংবাদ সম্মেলন।

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৪:২৪ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
প্রকাশিত সংবাদের প্রতিবাদে আমতলীতে যুবদলের সংবাদ সম্মেলন।

 

মিথুন কর্মকার , আমতলী উপজেলা প্রতিনিধি:

বরগুনার আমতলীতে যুবদল নেতৃবৃন্দের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সংবাদ প্রকাশ হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আমতলী উপজেলা শাখার যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাইনুদ্দিন মামুন।

২৬ নভেম্বর সকাল ১১ টায় যুবদলের অস্থায়ী কার্যালয়ে লিখিত বক্তব্যে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাইনুদ্দিন মামুন বলেন, গত ২৩ নভেম্বর ২০২৪ ইং তারিখ দৈনিক কালের কণ্ঠ পত্রিকাসহ বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে ‘বিএনপির সাবেক নেতার ছেলের নেতৃত্বে বাস কাউন্টারে হামলা’ শীর্ষক শিরোনামসহ বিভিন্ন শিরোনামে যে সংবাদ ছাপা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। ঘটনার সাথে বাস্তবতার কোন মিল নাই। কতিপয় স্বার্থন্বেষী মহল স্বীয় স্বার্থ হাসিলের জন্য বিভ্রান্তিকর তথ্য সাংবাদিকদের সরবারাহ করায় এইরূপ অসত্য সংবাদ ছাপা হয়েছে। সংবাদের এক অংশে আমতলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাইনুদ্দিন মামুনের নেতৃত্ব সহ রাহাত ফকির, রাজ্জাক, জামাল বিহারী ও সবুজ এর নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী হামলা চালিয়ে কাউন্টার ভাংচুর, লুটপাট করেছে মর্মে লেখা হলেও তা সম্পূর্ন কাল্পনিক মাত্র। কাউন্টার দখল, লুটপাটের সাথে আমরা জড়িত না। প্রকৃত পক্ষে উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধার সন্ত্রাসী বাহিনী কাউন্টার দখল করতে গিয়ে হামলা ভাংচুর ও লুটপাট করেছে। তিনি নিজেকে আড়াল করতে বিএনপি নেতা জালাল উদ্দিন ফকিরের ছেলে রাহাত ফকির ও আমাদের উপর দায় চাপাচ্ছেন। সাংবাদিক প্রভাবিত হয়ে আমার ও জালাল উদ্দিন ফকিরের মান সম্মান ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করতে বানোয়াট বিভ্রান্তি মূলক সংবাদ প্রকাশ করেছেন। আমি প্রকাশিত এ-সংক্রান্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং প্রকৃত ঘটনা সাংবাদিকদের তুলে ধরার অনুরোধ করছি।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোঃ কবির উদ্দিন ফকির আহ্বায়ক, আমতলী উপজেলা যুবদল, মইনুদ্দিন মামুন শিকদার সদস্য সচিব উপজেলা যুবদল, রাজ্জাক আহমেদ যুগ্ম আহবায়ক আমতলী উপজেলা যুবদল। মোঃ সবুজ মিয়া সদস্য আমতলী উপজেলা যুবদল ও মোঃ জামাল বিহারী যুগ্ম আহবায়ক আমতলী পৌর যুবদল।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র আমতলী উপজেলার সভাপতি দৈনিক কালবেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম, আমতলী সাংবাদিক ফোরামের সভাপতি চ্যানেল এস প্রতিনিধি মোঃ মাসুম বিল্লাহ, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য রাজধানী টিভির আমতলী প্রতিনিধি মোঃ নাসির মাহমুদ, সময়ের কন্ঠস্বর প্রতিনিধি সাইদুর সজিব প্রমূখ।

1

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:৫৯ পিএম
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

মো:মাহফুজুর রহমান ঠাকুরগাঁও জেলা সদর প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিক (২৫) ও আশিক (২৫) নামের দুই বন্ধুর মৃ-ত্যু হয়েছে।

বুধবার সকাল ৬.০০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

নিহ-তরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

পুলিশ জানায়, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রু-তগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঋত্বিক নিহ-ত হন। পরে গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ-ত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয়দের মতে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন!!! আমিন

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।