বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

আব্দুর রব বাজার ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরুষ্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৪ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
আব্দুর রব বাজার ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরুষ্কার বিতরণ

হাবিবুর রহমান রনি,স্টাফ রিপোর্টারঃ

আব্দুর রব বাজার ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরুষ্কার ও সনদ বিতরণ করা হয়েছে, ২৬ ডিসেম্বর রোজ বুধবার চরক্লর্ক ইউনিয়নের আব্দুর বাজার দাখিল মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক শাহাজাহান এর সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি সালাউদ্দিন ডাক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী গার্লস ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক মিজান বিন মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং চরক্লর্ক ইউনিয়নের জামায়াতের আমির মাস্টার আবুল কাসেম, সুবর্ণচর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনায়েতুল ইসলাম, চাটখিল পাচগাও মাহবুব সরকারি কলেজের লেকচারার  মো:দিদারুল আলম চর ক্লার্ক ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবদুর রশিদ।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য  রাখেন, কেরামতপুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মাওলানা ইদ্রিস,উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মস্তাক আহম্মেদ, বিচারপতি বদরুল হায়দার চৌধুরী একাডেমির প্রধান শিক্ষক সিপন সহ আরো অনেকে।

এছাড়াও উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হারুন পারভেজ। সাংগঠনিক বক্তব্য প্রদান করেন সংগঠনের অর্থ সম্পাদক ওমর ফারুক হ্রদয় ও সিনিয়র সদস্য সাইফুল্লাহ, উপস্থিত চিলেন সংগঠনের সহ অর্থ সম্পাদক সোহাগ,শিক্ষা বিষয়ক সম্পাদক আবু সাঈদ ,সংগঠনের সদস্য ফারভেজ ,সৌরভ এবং একবর সহ অন্যান্যরা।এ সময় প্রাথমিক পর্যায়ে ১০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান এবং ৫০ জন হতদরিদ্র মানুষের মাঝে ৫০ টা কম্বল ও ৩০ টা চাদর প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা প্রান্তিক পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র প্রদানে অবদান রাখার জন্য আব্দুর বাজার ব্লাড ফাউন্ডেশনের এই মহতি উদ্যোগের জন্য সাধুবাদ জানান।

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

1

বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:১৬ পিএম
বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ১১ টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদামে ফিতা কেটে আনুষ্ঠনিক ভাবে বোরো ধান -চাল সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন,  সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান,ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি (খাদ্য) আফিয়া সুলতানা,উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাবলুসহ আরো অনেকেই ।

খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ধান ১হাজার ২শত ৯৭ মেট্রিক টন প্রতি কেজি ৩৬টাকা ও চাল ৮শত ২৫মেট্রিক টন প্রতি কেজি ৪৯ টাকা সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে।

আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধানের চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে।