বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত।

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ২:৫৪ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত।

 

মঞ্জুরুল ইসলাম লিটন, লংগদু রাঙামাটি প্রতিনিধিঃ

শ্রমিক আল্লাহর বন্ধু, শ্রম জীবি মানুষের অধিকার আদায়ে ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন অর্নীবার্য।

এই স্লোগানকে সামনে রেখে ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল দশ ঘটিকা হতে রাঙামাটি লংগদু উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লংগদু উপজেলা শাখার উদ্যোগে র‌্যালি আলোচনা সভা ও দ্বি বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়, উপজেলা পাবলিক লাইব্রেরি মিলয়াতনে।

উক্ত সম্মেলনে লংগদু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মঞ্জুরুল হক এর সভাপতিত্বে উপজেলা সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক (কেন্দ্রীয়) মুহাম্মদ ইসহাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলা শাখার সভাপতি আব্দুস সালাম, লংগদু উপজেলা জামায়াতের আমির নাছির উদ্দিন সাহেব, রাঙামাটি জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট জিল্লুর রহমান,
প্রধান ভক্তা হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলা শাখার উপদেষ্টা এবি এম তোফায়েল উদ্দীন, সহ উপস্থিত লংগদু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সকল কর্মীবৃন্দরা।

উক্ত সভায় ভক্তরা বলেন, মানুষ ও রাষ্ট্রের উন্নতির চাবিকাঠি হলো শ্রম। যে জাতি যত বেশি উদ্যমী ও পরিশ্রমী, সে জাতি তত বেশি উন্নত ও সমৃদ্ধ। অর্থনীতির পরিভাষায়, যারা শ্রম দেন, তারা শ্রমিক। আর যারা শ্রমিকদের কাজে নিয়োগ করেন এবং শ্রমের বিনিময়ে বেতন-ভাতা প্রদান করেন, তারা মালিক। শ্রমিক-মালিক সম্পর্ককে ইসলাম দাসত্বমূলক দৃষ্টিভঙ্গিতে দেখেনি; দেখেছে মানবিক দৃষ্টিকোণ থেকে। মালিক-শ্রমিকের কর্তব্য ও অধিকার বিষয়ে ইসলাম দিয়েছে সুস্পষ্ট দিকনির্দেশনা।
তাই শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই শ্রমিকের মজুরি বুঝিয়ে দিতে হবে।

এ সময় লংগদু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশ্য আরোও বলেন, লংগদুতে উপজেলা শ্রমিক কল্যাণ সংগঠনের মাধ্যমে শ্রমিকের চাওয়া পাওয়া ও শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে তারা যেন বঞ্চিত না হয় সে ব্যপারে আপনাদের কাজ করে যেতে হবে। শ্রমিকের পাওনা সঠিক সময় যেন পায় সে ব্যপারে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বক্তারা, পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শান্তি পূর্নভাবে অনুষ্ঠানটি শেষ হয়৷

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

1

বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:১৬ পিএম
বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ১১ টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদামে ফিতা কেটে আনুষ্ঠনিক ভাবে বোরো ধান -চাল সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন,  সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান,ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি (খাদ্য) আফিয়া সুলতানা,উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাবলুসহ আরো অনেকেই ।

খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ধান ১হাজার ২শত ৯৭ মেট্রিক টন প্রতি কেজি ৩৬টাকা ও চাল ৮শত ২৫মেট্রিক টন প্রতি কেজি ৪৯ টাকা সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে।

আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধানের চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে।