শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

তৃতীয় টেকসই উন্নয়ন ও প্রকল্প ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সে কর্মকর্তা মনোনয়ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ৮:৩০ এম ই-পেপার প্রিন্ট ভিউ
তৃতীয় টেকসই উন্নয়ন ও প্রকল্প ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সে কর্মকর্তা মনোনয়ন

 

ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার)

আগামী ১২/০১/২০২৫ ইং তারিখ হতে ০৮/০৩/২০২৫ ইং তারিখ পর্যন্ত ০৮ (আট) সপ্তাহ মেয়াদে 3rd Sustainable Development and Project Management (SDPM) শীর্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণ কোর্সে ৩০ (ত্রিশ) জন কর্মকর্তাকে মনোনয়ন প্রদান করা হয়েছে। ০২/০১/২০২৫ ইং তারিখ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জান্নাতুল ফেরদৌস কর্তৃক স্বাক্ষরিত এক পত্র সূত্রে এ তথ্য জানা যায়।

মনোনীত কর্মকর্তাগণ হলেন: (১) উত্তম কুমার মন্ডল, পরিচালক (যুগ্মসচিব), দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা; (২) সিরাজাম মুনিরা, উপসচিব (প্রেষণে ট্রান্সপোর্ট ইকোনোমিস্ট), ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ; (৩) মোসাম্মৎ হাসিনা আক্তার, উপসচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; (৪) মুহাম্মদ রায়হানুল হারুন, উপসচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; (৫) নাজনীন সুলতানা, উপসচিব, আইএমইডি; (৬) মো: নবীনেওয়াজ, সিনিয়র সহকারী সচিব; (৭) মো: মিজানুর রহমান, সহকারী পরিচালক (পরি: ও উন্ন:), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; (৮) মো: মামুনুর রহমান, উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব), জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি; (৯) ফয়সাল হক, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সিগঞ্জ; (১০) সৈয়দ মোরাদ আলী, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব), যশোর পৌরসভা; (১১) আবদুস সামাদ শিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারি; (১২) মো: রবিউল আলম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর;(১৩) মো: নাজমুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার, ফেনী সদর, ফেনী; (১৪) মো: জাহাঙ্গীর কবির, অতিরিক্ত উপপরিচালক (এল. আর); (১৫) মো: আমিন উদ্দিন, পরিচালক, ১৭ আনসার ব্যাটালিয়ন, জামতলী, দীঘিনালা, খাগড়াছড়ি; (১৬) মো: সোহেল রানা, উপপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট; (১৭) মো: মুনিরুল হাসান, উপ-আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার রাজশাহী; (১৮) মো: শাওন চৌধুরী, উপ-আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার রাজশাহী; (১৯) মোহাম্মদ শাহজাহান, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, কক্সবাজার; (২০) ডা. রাফসান রেজা, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা, সিংগাইর, মানিকগঞ্জ; (২১) ডা: মো: নিয়াজ মুস্তাফি চৌধুরী, সহকারী পরিচালক, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল; (২২) মাজেদা খাতুন, সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; (২৩) ইশতিয়াক আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব), সাতক্ষীরা পৌরসভা; (২৪) মো: রুহুল আমিন, সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান), সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ; (২৫) আল আমিন, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক, বাংলাদেশ বেতার; (২৬) শেখ শরিফুর রহমান, সহকারী অধ্যাপক, পদার্থবিদ্যা, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা; (২৭) আশরাফুল ইসলাম, সহকারী অধ্যাপক, বাংলা, কুষ্টিয়া সরকারি কলেজ; (২৮) মো: আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ; (২৯) হালিমা বেগম, উপপরিচালক, বাংলাদেশ বেতার, সদর দপ্তর, ঢাকা; (৩০) মোহাম্মদ শহীদুল ইসলাম, সহযোগী অধ্যাপক, হিসাববিজ্ঞান, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ।

চারটি শর্তসাপেক্ষে কর্মকর্তাগণকে এ প্রশিক্ষণ কোর্সে মনোনীত করা হয়। শর্তগুলো হলো: (১) মনোনীত কর্মকর্তাগণ স্ব স্ব নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সম্মতি গ্রহণ পূর্বক জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির ওয়েবসাইটের মাধ্যমে ০৭/০১/২০২৫ ইং তারিখের মধ্যে অনলাইন রেজিষ্ট্রেশন সম্পন্ন করবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। (২) রেজিষ্ট্রেশন সম্পন্নকারী কর্মকর্তাগণ আগামী ১১/০১/২০২৫ ইং তারিখ বেলা ৫.০০ টার মধ্যে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি, রূপনগর, মিরপুর, ঢাকাতে যোগদান করবেন। অন্যথায়, ১২/০১/২০২৫ ইং তারিখ হতে মনোনীত কর্মকর্তাগণ প্রশিক্ষণকালীন সময়ের জন্য নিজ নিজ কর্মস্থল হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন। প্রশিক্ষণ শেষে সকল কর্মকর্তা নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন। (৩) প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাগণ বেতন ও ভাতাদি নিজ নিজ দপ্তর হতে প্রাপ্য হবেন। (৪) কোর্সটি আবাসিক/অনাবাসিক।

1

শ্রীবরদী উপজেলার টিউমারে আক্রান্ত ১১ বছরের রাশেদ, অর্থের অভাবে অনিশ্চিত চিকিৎসা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১২:১২ পিএম
শ্রীবরদী উপজেলার টিউমারে আক্রান্ত ১১ বছরের রাশেদ, অর্থের অভাবে অনিশ্চিত চিকিৎসা

 

শাওন আহাম্মেদ= স্টাফ রিপোর্টারঃ

“আমি বাঁচতে চাই”—১১ বছরের শিশু মো. রাশেদ মিয়ার এই আকুতি যেন নাড়া দিচ্ছে প্রতিটি মানবিক হৃদয়কে। শেরপুরের শ্রীবরদী উপজেলার ৩ নম্বর কাকিলাকুড়া ইউনিয়নের খাটিয়াডাঙ্গা গ্রামের এই শিশুটি বর্তমানে পেটে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ। চিকিৎসকরা দ্রুত চিকিৎসার পরামর্শ দিলেও অর্থের অভাবে তার চিকিৎসা অনিশ্চয়তার মুখে পড়েছে।

যে বয়সে রাশেদের মাঠজুড়ে ছুটে বেড়ানোর কথা, বন্ধুদের সঙ্গে খেলাধুলা আর হাসি-আনন্দে সময় কাটানোর কথা, সেই বয়সেই তাকে লড়তে হচ্ছে কঠিন এক রোগের সঙ্গে। অসুস্থতার যন্ত্রণায় তার মুখের হাসি ম্লান হয়ে গেছে। এখন তার একটাই স্বপ্ন—সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া।

রাশেদের বাবা মো. রাকিব মিয়া একজন সাধারণ পরিবারের মানুষ। সন্তানের চিকিৎসার জন্য ইতোমধ্যে ধার-দেনা করে অনেক অর্থ ব্যয় করেছেন। চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ ও অন্যান্য খরচ বহন করতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। প্রয়োজনীয় অর্থের অভাবে সন্তানের চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠেছে।

একদিকে সন্তানের জীবন নিয়ে উৎকণ্ঠা, অন্যদিকে অর্থের অভাব—এই দুই দুশ্চিন্তায় দিশেহারা রাশেদের পরিবার। তাই সমাজের বিত্তবান, হৃদয়বান ও সামর্থ্যবান ব্যক্তিদের কাছে সন্তানের জীবন বাঁচাতে সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন তারা।

পরিবারের সদস্যরা জানান, মানুষের সামান্য সহযোগিতাও রাশেদের চিকিৎসার জন্য বড় সহায়তা হতে পারে। অনেক ছোট ছোট সহযোগিতা একত্রিত হলে হয়তো একটি শিশুর জীবন রক্ষা করা সম্ভব হবে। আপনার দেওয়া একটি সহায়তা ফিরিয়ে দিতে পারে রাশেদের মুখের হাসি, এনে দিতে পারে নতুন জীবনের স্বপ্ন।

চিকিৎসায় সহযোগিতা

রাশেদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পাঠানো যাবে—

বিকাশ/নগদ: ০১৭৫৫-৭৫৫২৯৯

শুধু আর্থিক সহযোগিতাই নয়, এই মানবিক আবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেও রাশেদের পাশে দাঁড়ানো সম্ভব। আপনার একটি শেয়ার হয়তো এমন কোনো হৃদয়বান মানুষের কাছে পৌঁছে যাবে, যিনি তার চিকিৎসার দায়িত্ব নিতে এগিয়ে আসবেন।

বিশেষ অনুরোধ: আর্থিক সহযোগিতা পাঠানোর আগে রোগী, পরিবারের পরিচয়, চিকিৎসার কাগজপত্র ও প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করে সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

ছোট্ট রাশেদের চোখে আবারও স্বপ্নের আলো ফিরুক, মুখে ফুটে উঠুক হাসি। সে সুস্থ হয়ে আবারও বন্ধুদের সঙ্গে খেলাধুলা করুক, স্বাভাবিক জীবনে ফিরে আসুক—এটাই এখন তার পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের একমাত্র প্রত্যাশা।

1

জামালগঞ্জে হামলার ঘটনায় সংবাদ সম্মেলন, জড়িতদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১২:০৬ পিএম
জামালগঞ্জে হামলার ঘটনায় সংবাদ সম্মেলন, জড়িতদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবি


‎সুনামগঞ্জ প্রতিনিধি::
‎সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা মো. কামাল উদ্দিনের ওপর হামলার অভিযোগ এনে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
‎শনিবার বিকেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৩ জুলাই দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি শাহপুর বাঁধ বাজারে যান। সেখানে সরকারি কাজে উপস্থিত একজন সার্ভেয়ার বাঁধ বাজারের কয়েকটি দোকান নির্মাণ ও মালিকানা সম্পর্কে তার কাছে জানতে চাইলে তিনি জানান, দোকানগুলো প্রায় ২৫ বছর আগে মরহুম আব্দুল মান্নান চৌধুরী ওরফে তেলা মিয়া চৌধুরী নির্মাণ করেছিলেন। এ কথা বলার পরপরই রফিকুল ইসলাম বিন বারী ও তার স্ত্রী রবিকুল বেগম উত্তেজিত হয়ে তাকে লক্ষ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের নির্দেশ দেন এবং ওই সময় পায়েল, খোকন, পল্লব, রিগানসহ বেশ কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখানে তিনি চিকিৎসা নেন।
‎সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, একজন সরকারি কর্মকর্তার প্রশ্নের উত্তরে নিজের জানা তথ্য প্রকাশ করাই তার অপরাধ হয়ে দাঁড়ায়। তিনি প্রশ্ন রেখে বলেন, একটি সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার কারণে কেন একজন নাগরিককে শারীরিক হামলার শিকার হতে হবে। এ ঘটনায় জামালগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেছেন তিনি।
‎সংবাদ সম্মেলনে একাত্মতা প্রকাশ করে বিবাদী রফিকুল ইসলাম বিন বারীর আপন ছোট বোন পারভীন আক্তার চৌধুরী এবং আপন ভাতিজা পরাগ চৌধুরী উপস্থিত ছিলেন। তারা বক্তব্যে অভিযোগ করেন, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পারিবারিক ভূমি ও সম্পত্তি অবৈধভাবে ভোগদখল করে রেখেছেন রফিকুল ইসলাম বিন বারী। এসময় তারা রফিকুল ইসলাম বিন বারীর বিরুদ্ধে উত্তরাধিকারদের ভূমি দখলের অভিযোগ তুলে ধরেন। এসব বিরোধের কারণে শুধু পরিবারের সদস্যরাই নয়, এলাকার সামাজিক সম্প্রীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
‎সংবাদ সম্মেলনে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
‎এব্যাপারে অভিযুক্ত রফিকুল ইসলাম বিন বারী বলেন, আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। সামাজিকভাবে আমাকে হেয়-প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।

1

মির্জাপুরে বন্ধ থাকা গোড়াই কটন মিলস পরিদর্শন করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৮:১০ পিএম
মির্জাপুরে বন্ধ থাকা গোড়াই কটন মিলস পরিদর্শন করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

 

আনোয়ার হোসেন (মির্জাপুর প্রতিনিধি) :

হাজারো পরিবারের স্বপ্ন দীর্ঘদিন ধরে বন্ধ শিল্প কারখানা মির্জাপুরের গোড়াই কটন মিল পরিদর্শন করলেন বাংলাদেশের মাননীয় পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি।

শনিবার (১ আগস্ট) সকাল ১০ টার সময় উপজেলার এই বন্ধ কারখানাটি পরিদর্শন করেন।জানা যায়,শিল্প কারখানাটি যুগ যুগ ধরে বন্ধ রয়েছে।একসময় এই কারখানায় হাজার হাজার শ্রমিক কাজ করত,যেখানে হাজারো পরিবারের স্বপ্ন লুকিয়ে থাকত।আজ সেই কারখানাটি বন্ধ।এই বন্ধ কারখানা দ্রুততম সময়ের মধ্যে চালু হবে এমন আশ্বাস দেন মাননীয় পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি।

কারখানা পরিদর্শনকালে আরোও উপস্থিত ছিলেন মির্জাপুরের মাননীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি,বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশনের চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল এসএম জাহিদ হাসান ও সচিব ফিরোজ আহমেদ, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবিব সহ প্রমূখ।

পরিদর্শন শেষে মাননীয় পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন,আমরা উদ্যোগ নিয়েছি,খুব দ্রুততম সময়ের মধ্যে যতগুলো কারখানা বন্ধ রয়েছে,সবগুলো চালু করা হবে। তিনি আরো বলেন সংশ্লিষ্ট মিলের সাথে এলাকার যোগ্যতা সম্পন্ন লোকজন অগ্রাধিকার ভিত্তিতে কাজ পাবেন বলে আশা প্রকাশ করেন ।