বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৭ ১৪৩২
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৭ ১৪৩২

1

যশোর-মাগুরা মহাসড়কে বিজিবির অভিযানে ৪৫ লক্ষ টাকার দুইটি স্বর্ণের বার সহ আটক-১

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৯:১৭ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
যশোর-মাগুরা মহাসড়কে বিজিবির অভিযানে ৪৫ লক্ষ টাকার দুইটি স্বর্ণের বার সহ আটক-১
মনা = যশোর জেলা প্রতিনিধিঃ
‎যশোরে ৪৫,১৪,৪২৫/- (পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে ৪৯ বিজিবি।
‎বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২৬) তারিখ বিকাল ৫টার সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ টহল দল যশোর-মাগুরা মহাসড়কে অভিযান পরিচালনা করে কোদালিয়া ঈদগাঁহের সামনে হতে ০১জন আসামীসহ ২৪০.৬০ গ্রাম ওজনের ০২ (দুই) টি স্বর্ণের বার, ০১টি মোবাইল এবং নগদ ৫,০৭০/- টাকা আটক করে। আটককৃত ব্যক্তির কোমরে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার সায়দাবাদ এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যাদবপুর গমন করছিল। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা- মোঃ আলামিন (৩২), পিতা-অলিয়ার রহমান, গ্রাম-ছোট নিজামুল, ডাকঘর-লক্ষণপুর, থানা-শার্শা, জেলা-যশোর।
‎বিজিবি জানায়,আটককৃত স্বর্ণের মূল্য ৪৪,৮৯,৩৫৫/- টাকা ও ০১টি মোবাইল এর মূল্য ২০,০০০/- টাকা এবং নগদ ৫,০৭০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৪৫,১৪,৪২৫/- (পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা।
‎আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

1

হরমুজ নিয়ে অনিশ্চয়তা : বাড়ল তেলের দাম

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৬:১৩ পিএম
হরমুজ নিয়ে অনিশ্চয়তা : বাড়ল তেলের দাম

ডেস্ক নিউজঃ

ইরানকে ঘিরে টানা সামরিক উত্তেজনার মধ্যে এবার দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধবিরতি নিয়ে চরম অনিশ্চয়তার মুখে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এশিয়ায় সকালের লেনদেনে অপরিশোধিত তেলের মূল্যে এই ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।

বর্তমানে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ২.২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬.৭০ ডলারে বিক্রি হচ্ছে। আর যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ২.৮ শতাংশ বেড়ে পৌঁছেছে ৯৬.৯০ ডলারে। বাজার বিশ্লেষকদের মতে, এবারের সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। যুদ্ধবিরতির অন্যতম শর্ত ছিল এই জলপথ দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু করা। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ইরানের নৌবাহিনী ইতিমধ্যে জাহাজগুলোকে সতর্ক করে জানিয়েছে, অনুমতি ছাড়া এই প্রণালি পার হওয়ার চেষ্টা করলে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

তবে মালয়েশিয়া, ভারত ও ফিলিপাইনের মতো কয়েকটি দেশ তাদের জাহাজের জন্য নিরাপদ যাতায়াতের বিষয়ে সমঝোতা করেছে, তবে সাধারণ বাণিজ্যিক জাহাজ চলাচল এখনো স্বাভাবিকের চেয়ে অনেক নিচে। প্রতিদিন যেখানে গড়ে ১৩০টি জাহাজ যাতায়াত করত, সেখানে এখন হাতেগোনা মাত্র কয়েকটি জাহাজ পার হচ্ছে।

সৌজন্য:- AP

1

পেট্রোল ও অকটেন মজুত আছে: জ্বালানি মন্ত্রণালয়

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৬:০১ পিএম
পেট্রোল ও অকটেন মজুত আছে: জ্বালানি মন্ত্রণালয়

ডেস্ক নিউজঃ

দেশে আগামী দুই মাসের পেট্রোল ও অকটেন মজুত আছে বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মনির হোসেন চৌধুরী বলেন, এই মুহূর্তে দেশে জ্বালানি তেলের সংকট নেই। বর্তমানে দেশে ১ লাখ ৪৩ হাজার টন ডিজেল, ৯ হাজার ৫৬৯ টন অকটেন ও ১৬ হাজার ৮১২ টন পেট্রোল মজুত আছে। আগামী দুই মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না।

তিনি বলেন, এখন ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১০০ টাকায়, কিন্তু সমন্বয় করলে এর প্রকৃত মূল্য দাঁড়ায় ১৫৫ টাকা। প্রতি লিটার ডিজেলে ৫৫ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। প্রতি মাসে জ্বালানি তেলে আড়াই থেকে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি যাচ্ছে। যুদ্ধ পরিস্থিতির উন্নতি হলেও তেলের দাম বৃদ্ধির বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।

মনির চৌধুরী বলেন, এ পর্যন্ত সারা দেশে অভিযান পরিচালনার মাধ্যমে ৪ লাখ ৬৯ হাজার ৪২ লিটার তেল উদ্ধার করা হয়েছে। মজুত ও অতিরিক্ত কেনার প্রবণতা পরিবর্তন না হলে সমস্যার সমাধান হবে না। যুদ্ধ কেটে গেলেও দীর্ঘমেয়াদে মজুত বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তিনি। বলেন, অন্তত ৩ মাসের জ্বালানি মজুতের সক্ষমতা তৈরি করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পদক্ষেপ নিচ্ছে সরকার।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত স্থায়ীভাবে বন্ধ হলেও দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিতে প্রভাব থাকবে জানিয়ে মনির হোসেন বলেন, শুধু বাংলাদেশ নয়; বিশ্বের সব দেশেই যুদ্ধের প্রভাব থাকবে। চলতি এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার। জনগণের কথা চিন্তা করেই বাড়ানো হয়নি।

সৌজন্য: AP

1

যোগদানের পরদিনই স্কুল পরিদর্শন, ক্লাস নিলেন নতুন ডিসি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:১৮ পিএম
যোগদানের পরদিনই স্কুল পরিদর্শন, ক্লাস নিলেন নতুন ডিসি

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা  প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক। মঙ্গলবার (৭ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পরদিন বুধবার (৮ এপ্রিল) সকালে তিনি কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যান। এসময় দশম শ্রেণির প্রথম পিরিয়ডে শিক্ষার্থীদের সঙ্গে বসে প্রায় এক ঘণ্টা পাঠদান করেন এবং তাদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
ডিসির এই ব্যতিক্রমী উদ্যোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়ায়।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।