1
মামলার বাদী পক্ষকে প্রাণনাশের হুমকি। প্রতিবাদে বাদীপক্ষের সংবাদ সম্মেলন

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ
জামালপুরের বকশীগঞ্জে মামলা তোলে না নেওয়াই বাদীর পরিবারকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগি পরিবার।
শুক্রবার নিজ বাড়ীতে এই সংবাদ সম্মলনের আয়োজন করেন ভোক্তভোগি পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলন ভোক্তভোগি মাখন মিয়া তার বক্তব্যে বলেন, বকশীগঞ্জ উপজেলার বাট্টোজোড় ইউনিয়নের পূর্ব দত্তেরচর গ্রামে নয়ন মিয়া ও খরুম মিয়া গংদের সাথে আমাদের দীর্ঘ দিন থেকে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল এরি জের, ধরে গত মে মাসে নয়ন মিয়া ও থরুম মিয়া গংরা আমাদের বাড়ীতে ঢুকে মারধর করে এঘটনায় আমার মা বাবা সহ আমাদের পরিবারের কয়েক জন গুরুতর আহত হয়। এঘটনায় বকশীগঞ্জ থানায় আমি বাদি হয়ে নয়ন মিয়া, খরুম মিয়া ও জাকিম মোবারক সহ ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করি। এর পর থেকে নয়ন মিয়া ও খরুম মিয়া গংরা মামলা তোলে নেওয়া ও মিথ্যা মামলা দিয়ে আমাদের ফাঁসানোর পাঁয়তারা ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভোগছি। তাই আইন শৃঙ্খলা বাহীরদের কাছে আমাদের আকুল আবেন সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষিদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে মাখন মিয়া ছাড়াও তার পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।













