1
বকশীগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।
জামালপুরের বকশীগঞ্জে জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়া আহম্মেদ সুমন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম, জুলাই আহত শহিদুল ইসলাম সানিসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যানগণ ও জুলাই যোদ্ধার পরিবারের সদস্য বৃন্দরা বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন,জুলাই শহীদদের আত্মদান কেবল একটি আন্দোলনের স্মৃতি নয়, এটি অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রতীক। তাঁদের ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে সত্য, ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জুলাইয়ের শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
1
বকশীগঞ্জে এক মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।
জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ জুলাই ) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্ত সাজু মিয়া পৌর এলাকার উত্তর বাজার পুরাতন জেল খানা রোডের আশরাফ আলীর ছেলে।
অভিযানকালে স্থানীয় সাজু মিয়া নামে এক ব্যক্তিকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। পরে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড আদেশ দেওয়া হয়
একই সঙ্গে তার কাছে থাকা মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয় ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত সাজু মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত আছেন। মাদকের বিস্তার রোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।













