শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

আমতলীতে যুগান্তরের রজতজয়ন্তী পালন।

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৪৪ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
আমতলীতে যুগান্তরের রজতজয়ন্তী পালন।

 

মিথুন কর্মকার আমতলী (বরগুনা) সংবাদদাতা।

সত্যের সন্ধানে নিভীর্ক যুগান্তর ছাত্র—জনতার জুলাই বিপ্লবে অবিচল থেকে সাহসিকতার সাথে সাদাকে সাদা, কালোকে কালো বলেছে। সদা সর্বদা যুগান্তর অসঙ্গতির বিরুদ্ধে সোচ্ছার ভুমিকা পালন করছে। কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন স্বপ্ন সারথী প্রায়াত নুরুল ইসলামের সৃষ্টি যুগান্তর কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। দৈনিক যুগান্তর পত্রিকার রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন। তারা আরো বলেন, ফ্যাসিবাদ শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলনের কঠিন সময়ে যুগান্তর তার দায়িত্বশীল ভুমিকা থেকে পিছু পা হয়নি। যুগান্তর কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। দৈনিক যুগান্তর পত্রিকার রজতজয়ন্তী উৎসব উপলক্ষে স্বজন সমাবেশ আমতলী উপজেলা শাখার আয়োজনে বুধবার বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে পালন করা হয়। কর্মসুচীর মধ্যে ছিল কোরআনখানী, কেককাটা, আলোচনা সভা ও যুগান্তরের প্রতিষ্ঠাতা প্রায়াত নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত।
আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুগান্তর স্বজন সমাবেশ সদস্য উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি বাসস জেলা প্রতিনিধি একেএম খায়রুল বাশার বুলবুল। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মামুন ভিপি। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহবায়ক মোঃ কবির উদ্দিন ফকির, বে—সরকারী উন্নয়ন সংস্থা এনএসএস নিবার্হী পরিচালক প্রেসক্লাব সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোছা ফেরদৌসি আক্তার। দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোটার মোঃ জসিম উদ্দিন সিকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আমতলী প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম বাদল, উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নুহু—উল আলম নবীন, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আলী কাজী, বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের সিনিয়র প্রভাষক সাংবাদিক মোঃ জয়নুল আবেদীন, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মাইনুদ্দিন মামুন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জামাল খান, রুহুল আমিন টিপু, সৈয়দ আসাদুজ্জামান কাওসার, সফিকুল ইসলাম সোহাগ, সাইদুর রহমান সবুজ, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এইচএম কাওসার মাদবর, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান সুমন, আমতলী সাংবাদিক ক্লাব সভাপতি মোঃ সুমন রশিদ, সাংবাদিক নাসরিন শিপু, মোঃ রিপন মুন্সি, রাশিমুল হক রিমন, আল আমিন বাবু, মিথুন কর্মকার ও ইমরান হোসাইন। সভা শেষে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা প্রায়াত নুরুল ইসলাম স্বরনে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন আমতলী সাংবাদিক ইউনিয়ন আইন ও পরিবেশ তথ্য গবেষনা সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মোমেন নিজাম। সভার শুরুতে যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা প্রায়াত নুরুল ইসলামের স্বরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

1

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:৫৯ পিএম
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

মো:মাহফুজুর রহমান ঠাকুরগাঁও জেলা সদর প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিক (২৫) ও আশিক (২৫) নামের দুই বন্ধুর মৃ-ত্যু হয়েছে।

বুধবার সকাল ৬.০০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

নিহ-তরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

পুলিশ জানায়, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রু-তগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঋত্বিক নিহ-ত হন। পরে গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ-ত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয়দের মতে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন!!! আমিন

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।