শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

নিসফে শাবান: রহমত, মাগফিরাত ও আত্মশুদ্ধির পুণ্যময় রাত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২৬ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
নিসফে শাবান: রহমত, মাগফিরাত ও আত্মশুদ্ধির পুণ্যময় রাত

✍লেখক জাহেদুল ইসলাম আল রাইয়ান

শাবান মাসের ১৫ তারিখের রাতে, মুসলিম উম্মাহ এক বিশেষ রাতের আগমন উপলক্ষে প্রতীক্ষা করে—এটি হলো নিসফে শাবান, যা ইসলামী পরিভাষায় লাইলাতুল বরাত (মুক্তির রাত) হিসেবে পরিচিত। এই রাতের মাধ্যমে আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের জন্য এক অনন্য সুযোগ প্রদান করেন, যা আত্মশুদ্ধি, তওবা এবং আল্লাহর অশেষ রহমত লাভের এক মূল্যবান অবকাশ। ইসলামী পরিভাষায় এই রাতটির গুরুত্ব সম্পর্কে কুরআন ও হাদিসে উল্লেখযোগ্য বর্ণনা রয়েছে, যা মুসলিমদের হৃদয়ে আল্লাহর নৈকট্য লাভের আগ্রহ উদ্দীপ্ত করে।
নিসফে শাবান এমন এক রাত, যখন আসমান খুলে দেয় আল্লাহর রহমতের দরজা। আল্লাহ তায়ালা এই রাতে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং ঘোষণা করেন: “কী কেউ আছো, যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করবো? কেউ আছো, যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দান করবো? কেউ আছো, যে মাফ চাইবে?আমি তাকে মাফ করবো।
এই বিশেষ মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য এটি এক সুবর্ণ সুযোগ।

হযরত আয়েশা রা. থেকে বর্ণিত। তিনি বলেন, এক রাতে আমি নবী সা. কে (বিছানায়) না পেয়ে তাঁর খোঁজে বের হলাম। আমি লক্ষ্য করলাম, তিনি বাকির কবরস্থানে, তাঁর মাথা আকাশের দিকে তুলে আছেন। তিনি বলেন: হে আয়িশাহ! তুমি কি আশঙ্কা করেছো যে, আল্লাহ ও তাঁর রাসূল তোমার প্রতি অবিচার করবেন? আয়িশাহ রা. বলেন, তা নয়, বরং আমি ভাবলাম যে, আপনি হয়তো আপনার কোন স্ত্রীর কাছে গেছেন। তিনি বলেন, মহান আল্লাহ মধ্য শাবানের রাতে দুনিয়ার নিকটবর্তী আকাশে অবতরণ করেন এবং কালব গোত্রের মেষপালের পশমের চাইতেও অধিক সংখ্যক লোকের গুনাহ মাফ করেন।
(ইবনে মাজাহ, হাদিস নং ১৩৮৯)

এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে, নিসফে শাবান এমন একটি সময়, যখন আল্লাহ তায়ালা তাঁর রহমত বৃষ্টি হিসেবে পৃথিবীতে প্রেরণ করেন এবং বান্দাদের জন্য সৎপথে ফিরে আসার একটি সুবর্ণ সুযোগ তৈরী হয়।

নবী করিম সা. এর জীবনে শাবান মাসের বিশেষ গুরুত্ব ছিল।

হযরত আয়েশা রা. বলেন, আমি রাসূলুল্লাহ সা. কে শাবান মাসে এত বেশি রোজা রাখতে দেখেছি যে, আমি আর কখনো এত বেশি রোজা রাখতেও তাঁকে দেখিনি।
(বুখারি, হাদিস নং ১৯৬৯)

এটি প্রমাণ করে যে, শাবান মাসে ইবাদত ও রোজার মাধ্যমে রাসূলুল্লাহ সা. আত্মশুদ্ধি অর্জন করতেন। তিনি জানতেন, এই মাসে আমল আল্লাহর কাছে পেশ করা হয় এবং তিনি চাইতেন তাঁর আমলগুলো সবচেয়ে ভালোভাবে পেশ হোক।
নিসফে শাবান এক অভূতপূর্ব রাত, যখন আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের প্রতি বিশেষভাবে দয়ালু হন। এটি শুধুমাত্র তওবার জন্য নয়, বরং এক নতুন শুরু এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি সুযোগ। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এই রাতের মহিমা উপলব্ধি করে, প্রতিটি মুসলমান যেন জীবনে সৎপথে চলার দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করে।
এ রাতের তওবা শুধু আল্লাহর রহমত লাভের জন্য নয়, বরং আমাদের আত্মিক বিশুদ্ধতার জন্যও অপরিহার্য। আমরা যদি একান্তভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, তবে তাঁর অশেষ করুণা ও মাগফিরাত আমাদের জীবনের অন্ধকার দূর করবে এবং পথপ্রদর্শন করবে সঠিক পথে।
নিসফে শাবান একটি আলোকিত রাত, যখন সৃষ্টিকুলের প্রতি আল্লাহর দৃষ্টি পরিপূর্ণ দয়া ও ক্ষমায় পরিপূর্ণ হয়। মুসলমানদের জন্য এটি একটি চমৎকার সুযোগ, নিজেদের ভুল-ত্রুটি শুধরে, নতুনভাবে আল্লাহর পথে ফিরে আসার। সেই মহান সুযোগটি আসতে চলছে আগামী ১৪ই ফেব্রুয়ারি জুমাবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনটিতে ক্ষমা চাওয়ার সুযোগ দান করে গুনাহ মুক্ত হওয়ার তাওফিক দান করুক।(আমিন)

লেখক, শিক্ষার্থী আল-আজহার বিশ্ববিদ্যালয় কায়রো, মিশর

1

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:৫৯ পিএম
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

মো:মাহফুজুর রহমান ঠাকুরগাঁও জেলা সদর প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিক (২৫) ও আশিক (২৫) নামের দুই বন্ধুর মৃ-ত্যু হয়েছে।

বুধবার সকাল ৬.০০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

নিহ-তরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

পুলিশ জানায়, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রু-তগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঋত্বিক নিহ-ত হন। পরে গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ-ত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয়দের মতে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন!!! আমিন

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।