বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ ১৪৩২
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ ১৪৩২

নওগাঁর আত্রাই ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১৪ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
নওগাঁর আত্রাই ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোলাম রাব্বানী, নওগাঁ জেলা প্রতিনিধি

 

নওগাঁর আত্রাই উপজেলায় শলিয়া উচ্চ বিদ্যালয়ে বিএমজেড এবং নেট্জ বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের উদ্যোগে রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় শলিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘‘কৃষিতে জলবায়ুর প্রভাব” বিষয়ক রচনা প্রতিযোগিতা এবং “জলবায়ু পরিবর্তন প্রতিরোধে শিল্প বিপ্লবের চেয়ে কৃষি একমাত্র অর্থনৈতিক উন্নয়ন চালিকাশক্তি” বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম, প্রকল্পের জেলা সমন্বয়কারী মো: বাবর আলী, আত্রাই উপজেলা সমন্বয়কারী আবু হেনা মোহাঃ ফিরোজ, রাণীনগর এ্যাডভোকেসী এ্যাসিস্ট্যান্ট বিলকিস মোরশেদা, সহকারি প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষক মন্ডলীগণসহ বিদ্যালয়ের স্টুডেন্ট ফোরামের সদস্যগণ ও স্কুলের শতাধিক ছাত্র-ছাত্রীগণ।

অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রকল্পের এ্যাডভোকেসী এ্যাসিস্ট্যান্ট গোলাম রাব্বানী।

অনুষ্ঠান শেষে রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী এবং অংশগ্রহণকারীদের সকলকে পুরস্কার তুলে দেওয়া হয়।য

1

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০০ এম
ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

মো : মাহফুজুর রহমান:

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী ও পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রথমবারের মতো ভোট দিতে আসা তরুণ ভোটারদের মাঝেও ছিল বাড়তি আগ্রহ। তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট।
প্রিজাইডিং কর্মকর্তারা জানান, নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।
এদিকে প্রার্থীদের পক্ষ থেকেও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। সার্বিকভাবে ঠাকুরগাঁও-০২ আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশেই এগিয়ে চলছে।

1

আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৬ পিএম
আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

শান্ত স্বভাব, ভদ্রতা, বিনয় এবং শিক্ষার্থীদের প্রতি অফুরন্ত ভালোবাসা—এই গুণাবলীর অনন্য সমন্বয়ে গড়ে উঠেছে জনাব বেলাল উদ্দিন প্রধানের ব্যক্তিত্ব। তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি শিক্ষার্থীদের কাছে একজন পথপ্রদর্শক, একজন আদর্শ মানুষ এবং নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে ইতিহাস ও অর্থনীতি বিষয় পাঠদান করে আসছেন। তাঁর পাঠদান পদ্ধতি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; বরং তিনি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, সততা, মানবিকতা ও আদর্শের বীজ বপন করে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি তাঁর অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ ও বিষণ্ণতার সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষকের অসুস্থতায় তারা ব্যথিত ও মর্মাহত। শিক্ষার্থীরা জানান, একজন সৎ, আদর্শবান ও নিষ্ঠাবান শিক্ষকের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রচারণা বা অপপ্রচার কখনো সত্যকে আড়াল করতে পারে না। সত্য সর্বদা নিজের শক্তিতে উজ্জ্বল হয়ে ওঠে—এমন দৃঢ় বিশ্বাস তাদের।
শিক্ষার্থীরা মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানিয়ে বলেন, “হে আল্লাহ, আমাদের প্রিয় শিক্ষক জনাব বেলাল উদ্দিন প্রধানকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। তাকে সকল অপবাদ, কষ্ট ও বিপদ থেকে হেফাজত করুন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন।”
প্রিয় এই শিক্ষকের সুস্থতা কামনায় শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দোয়া ও শুভকামনা জানিয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য লাভের অপেক্ষায় রয়েছেন সবাই।

1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

মনা =যশোর জেলা প্রতিনিধিঃ

ইং – ০৯/০২/২০২৬ খ্রিঃ তারিখ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশেক হাসান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, যশোর এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়।

এ সময় আরও উপস্থিত জেলা নির্বাচন অফিসার যশোর, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগন।