শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

হারামিয়া ইউনিক সোসাইটির আত্মপ্রকাশ: সমাজসেবায় নতুন দিগন্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৮:০৩ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
হারামিয়া ইউনিক সোসাইটির আত্মপ্রকাশ: সমাজসেবায় নতুন দিগন্ত

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:

হারামিয়া ইউনিক সোসাইটি আত্ম মানবতার সেবায় আত্মপ্রকাশ করেছে। হারামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এম বারি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারামিয়া ইউনিক সোসাইটির সভাপতি মোবারক হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও সমাজসেবক আলাউদ্দিন শিকদার, কুয়েত প্রবাসী রাজনীতিবিদ ও সমাজসেবক মাহফুজুর রহমান, সাবেক ছাত্রনেতা রফি উদ্দিন ফয়সাল, সমাজকর্মী লায়ন নাছির উদ্দীন, ইসলামী চিন্তাবিদ ও গবেষক মাওলানা খবিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আসিফ আকতার, উত্তর সন্দ্বীপ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশারফ হোসেন, পূর্ব হারামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, গোলাম মোস্তফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাদের টিটু। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ ইমরান।

এই সভায় হারামিয়া ইউনিক সোসাইটি ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করে। এতে সভাপতি নির্বাচিত হন মোবারক হোসেন এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব নেন আব্দুল হামিদ মিশু, মোঃ তৌফিকুল ইসলাম, আবু বক্কর ছিদ্দিক সমির, নাজিম উদ্দীন সোহেল। সাধারণ সম্পাদক পদে মোমেন উদ্দিন মান্না দায়িত্ব পান।

এছাড়া ও অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক: মাকছুদুর রহমান রাজিব, আবু হানিফ, রায়হান উদ্দিন,অর্থ সম্পাদক: সওকত আকবর, সহ অর্থ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক: নুর নবী জুয়েল, মাকছুদুর রহমান রাসেল, নুরুল আহাদ,দপ্তর সম্পাদক: মাহমুদুর রহমান জনি, সহ দপ্তর সম্পাদক শেখ ফরিদ, প্রচার সম্পাদক: জান ই আলম ফ্রিন্স মাহমুদ, সহ প্রচার সম্পাদক আমজাদ হোসেন, ক্রীড়া সম্পাদক: রেজাউল করিম সাইমুন, সহ ক্রীড়া সম্পাদক মুমিনুল ইসলাম, সমাজসেবা সম্পাদক: মাহমুদুল হাসান, সহ সমাজসেবা সম্পাদক জাকির হোসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক: মোবারক হোসাইন, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক তারেকুল ইসলাম, প্রবাসী বিষয়ক সম্পাদক: তাইফুল ইসলাম বাচ্চু, ছাত্র বিষয়ক সম্পাদক: হাফেজ ইমরান, সহ ছাত্র বিষয়ক সম্পাদক খালেদ সাইফুল্ল্যা, কার্যকরী সদস্য: মনির উদ্দিন, ইকরাম হোসাইন, মোঃ নোমান, আশ্রাফ উদ্দিন, রাহি, রাফি, হাফেজ সিফাত, মোশারফ, আশ্রাফ আলী।

সংগঠনটির নেতারা সমাজসেবায় অগ্রণী ভূমিকা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং আগামীর দিনগুলোতে হারামিয়া ইউনিক সোসাইটি জনগণের কল্যাণে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

1

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:৫৯ পিএম
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

মো:মাহফুজুর রহমান ঠাকুরগাঁও জেলা সদর প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিক (২৫) ও আশিক (২৫) নামের দুই বন্ধুর মৃ-ত্যু হয়েছে।

বুধবার সকাল ৬.০০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

নিহ-তরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

পুলিশ জানায়, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রু-তগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঋত্বিক নিহ-ত হন। পরে গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ-ত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয়দের মতে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন!!! আমিন

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।