বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুড়িগ্রামে কৃষক দলের নতুন আহবায়ক কমিটি নিয়ে দলবাজি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ২:১৭ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
কুড়িগ্রামে কৃষক দলের নতুন আহবায়ক কমিটি নিয়ে দলবাজি

 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ইং ০১:০১ পিএম.

ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে সুযোগসন্ধানী, দলছুট, নেশাখোর ব্যক্তিদের নিয়ে কুড়িগ্রাম জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, এমন দাবি তুলে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জেলা কৃষক দলের নেতাকর্মীরা। একই সঙ্গে ঘোষিত কমিটি বাতিলের দাবি জানান তারা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের দাদামোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে শহরের শাপলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক খলিলুর রহমান খলিলের নেতৃত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম-আহ্বায়ক মুহিবুল হুদা রবিনসহ জেলা-উপজেলার নেতাকর্মীরা। বক্তারা ঘোষিত কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানান। একই সঙ্গে বিগত সময়ে আন্দোলন ও মাঠে সক্রিয় নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠনের দাবি জানান তারা।

কুড়িগ্রাম জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক খলিলুর রহমান খলিলের সভাপতিত্বে সমাবেশে বিক্ষোভকারীরা দাবি করেন, সম্প্রতি ঘোষিত কৃষক দলের আহ্বায়ক কমিটিতে ‘মাদকাসক্ত ও দলছুট’ ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। যারা এত দিন আওয়ামী লীগ নেতাদের কাছের লোক সেজে সুবিধা নিয়েছে তাদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। জেলা কৃষক দলের ত্যাগী নেতাকর্মীরা এই কমিটি প্রত্যাখ্যান করছে।’ অবিলম্বে ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান বক্তারা।

সাবেক আহ্বায়ক খলিলুর রহমান খলিল বলেন, ‘বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির নেতৃত্বে মাদকাসক্ত ও দলছুট লোকদের স্থান দেওয়া হয়েছে। মূলত টাকার বিনিময়ে এই পকেট কমিটি করা হয়েছে। এজন্য বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ভাই দায়ী। তিনি টাকার বিনিময়ে কেন্দ্র থেকে এই কমিটি অনুমোদন করিয়ে নিয়েছেন। কমিটি অনুমোদনের পত্র গ্রহণকালে তার উপস্থিতির ছবি তারই প্রমাণ। তিনি (আব্দুল খালেক) আমাদের অভিভাবক। কিন্তু তিনি পক্ষপাতমূলক কমিটি করেছেন।’

সদ্যঘোষিত আহ্বায়ক কমিটিতে মাদকাসক্তদের স্থান দেওয়ার দাবির সত্যতা প্রশ্নে কৃষক দলের এই নেতা বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলছি। তাদের ডোপ টেস্ট করলেই আমাদের অভিযোগের সত্যতা মিলবে।’

তবে নিজের বিরুদ্ধে কমিটি অনুমোদনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। তিনি বলেন, ‘কৃষক দলের কমিটি দেওয়ার দায়িত্ব ওই দলের কেন্দ্রীয় কমিটির। আগেও আহ্বায়ক কমিটি দিয়েছিল। তারা থানা কমিটি করতে পারে নাই, কাজকর্ম করতে পারে নাই। কেন্দ্র আমাদের কমিটি ভেঙে দেওয়ার কথা বলেছে। আমরা বলেছি, তোমরা দেখেশুনে দাও। যারা কাজ করে তাদের নিয়ে তোমাদের কমিটি তোমরা অনুমোদন দাও। কেন্দ্র খোঁজখবর নিয়ে কমিটি দিয়েছে। এখানে আমার বা বিএনপির কোনও হস্তক্ষেপ নেই।’

কমিটিতে মাদকাসক্ত ও দলছুট ব্যক্তিদের স্থান দেওয়া প্রশ্নে বিএনপির এই বিভাগীয় নেতা বলেন, ‘যারা অঙ্গ দল নিয়ে কাজ করে, যারা জেলায় কাজ করে, তারা এটা ভালো বলতে পারবেন। এ ব্যাপারে আমার মন্তব্য নেই।’

প্রসঙ্গত, জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিপন রহমানকে আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা রুকুনুজ্জামান খন্দকার রুকুকে সদস্যসচিব করে কুড়িগ্রাম জেলা কৃষক দলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি হাসান জাকির তুহিন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন গত ১২ সেপ্টেম্বর এই কমিটি অনুমোদন করেন বলে জেলা কৃষক দল সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

1

বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:১৬ পিএম
বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ১১ টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদামে ফিতা কেটে আনুষ্ঠনিক ভাবে বোরো ধান -চাল সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন,  সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান,ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি (খাদ্য) আফিয়া সুলতানা,উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাবলুসহ আরো অনেকেই ।

খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ধান ১হাজার ২শত ৯৭ মেট্রিক টন প্রতি কেজি ৩৬টাকা ও চাল ৮শত ২৫মেট্রিক টন প্রতি কেজি ৪৯ টাকা সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে।

আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধানের চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে।