বাগেরহাটে হরিণের মাংস ও চামড়া সহ দুই যুবক আটক

বাগেরহাট জেলা প্রতিনিধি :
২৭ মে বাগেরহাট জেলার মোংলা থানার চাঁদপাই এলাকায় হরিণের মাথা, মাংস ও চামড়া সহ দুই যুবককে আটক করেছে মোংলা থানা পুলিশ। আটককৃতরা হলেন—চাঁদপাই এলাকার সুলতান খানের ছেলে মামুন খান (৩৩) এবং আক্কাস আলী শেখের ছেলে আব্দুর রহিম শেখ (২১)।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে তাদেরকে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে মহামান্য আদালতের বিজ্ঞ বিচারক তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয় বনবিভাগ সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।










