বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

টেকনাফে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির সদস্য নুরুল আমিন চৌধুরী।

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ৯:১৭ এম ই-পেপার প্রিন্ট ভিউ
টেকনাফে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির সদস্য নুরুল আমিন চৌধুরী।

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছেন। দুর্গাপূজাকে ঘিরে কোনো অশুভ শক্তি যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্যই দলটি এই সিদ্ধান্ত নেয়।

শনিবার (১২ অক্টোবর) রাত ৭টা থেকে
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাজাহান চৌধুরীর নির্দেশনায় জেলা বিএনপির সদস্য ও হ্নীলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি হ্নীলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি, নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক, আফসার কামাল ছিদ্দিকী,সাংগঠনিক সম্পাদক, জহুর আলম,সিনিয়র সহ-সভাপতি, হেলাল উদ্দিন।
দপ্তর সম্পাদক, জুলফিকার আলী ভুট্টো।নুরুল আমিন চৌধুরী ও হ্নীলা দক্ষিণ শাখার বিএনপির সাধারণ সম্পাদক আবছার কামাল সিদ্দিকীর নেতৃত্বে হ্নীলা শ্রী শ্রী হরে কৃষ্ণ রাম পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
পূজা মণ্ডপ অনুষ্ঠান পরিদর্শন শেষে জেলা বিএনপির সদস্য ও হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখার বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী ও হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখার বিএনপি সাধারণ সম্পাদক আবছার কামাল সিদ্দিকী বলেন,জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাজাহান চৌধুরী নির্দেশে টেকনাফ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনে যাতে কোনো অপশক্তি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সেজন্য দলের সকল নেতাকর্মীকে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিটি পূজামন্ডপে দলের নিজস্ব স্বেচ্ছাসেবী দল রাখতেও নির্দেশ দেওয়া হয়।
হ্নীলা ইউনিয়নের দক্ষিণ শাখার বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সকল নেতাকর্মীদের সেই নির্দেশনা দিয়েছি আমরা।

সনাতন ধর্মাবলম্বী সকলের উদ্দেশ্যে
বিএনপি নেতারা আরো বলেন,আপনারা আমাদের ভাই, আমাদের বোন। আমরা একে অপরের আপনজন। কোনো অশুভ শক্তি আমাদের সম্পর্ক ছিন্ন করতে পারবে না।বিএনপি আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
পরে তাঁরা পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

1

বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:১৬ পিএম
বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ১১ টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদামে ফিতা কেটে আনুষ্ঠনিক ভাবে বোরো ধান -চাল সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন,  সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান,ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি (খাদ্য) আফিয়া সুলতানা,উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাবলুসহ আরো অনেকেই ।

খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ধান ১হাজার ২শত ৯৭ মেট্রিক টন প্রতি কেজি ৩৬টাকা ও চাল ৮শত ২৫মেট্রিক টন প্রতি কেজি ৪৯ টাকা সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে।

আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধানের চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে।